Powerful Earthquake: পূর্বে মেগা-কোয়েক: ৭.৭ মাত্রার পরে ফের আঘাত হানল ভয়াবহ শক্তিশালী ভূমিকম্প

Powerful Earthquake: পূর্বে মেগা-কোয়েক: ৭.৭ মাত্রার পরে ফের আঘাত হানল ভয়াবহ শক্তিশালী ভূমিকম্প

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: আবার ভয়াল ভূকম্পে নড়ে উঠল সূ্র্যোদয়ের দেশ জাপান (Japan)। আজ, সোমবার শক্তিশালী ভূমিকম্পে কেঁপে উঠল জাপান (Japan Earthquake)। রিখটার স্কেলে এই কম্পনের মাত্রা ছিল ৬.২। প্রাথমিক খবর অনুযায়ী, এতে এখন পর্যন্ত কেউ হতাহত হননি, বা কোনও বড় ধরনের ক্ষয়ক্ষতি হয়নি। সুনামি সতর্কতা (Japan Tsunami Alert) আছে কি?

সোমবার জাপানে

আজ, সোমবার জাপানে ফের আঘাত করল শক্তিশালী ৬.২ মাত্রার ভূমিকম্প। এখনও পর্যন্ত কোনো ক্ষয়ক্ষতির খবর নেই
জাপানের উত্তরাঞ্চলে। তবে প্রাথমিক খবর অনুযায়ী, এতে এখনও পর্যন্ত কোনো হতাহত বা বড় ধরনের ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।

ভূমিকম্পের স্থান

জাপানের উত্তরদিকের প্রধান দ্বীপ হোক্কাইডোর সারাবেতসু (Sarabetsu) নামক একটি ছোট শহরের প্রায় ১৮ কিলোমিটার পশ্চিমে। ভূপৃষ্ঠ থেকে প্রায় ৮১ কিলোমিটার গভীরে এই কম্পনের উৎস।

সুনামি সতর্কতা

জাপান আবহাওয়া সংস্থা (JMA) জানিয়েছে, এই ভূমিকম্পের ফলে সুনামির কোনো আশঙ্কা নেই। এবং কোনো সতর্কতা জারি করা হয়নি।

মেগা-কোয়েক আতঙ্ক

গত সপ্তাহে জাপানে ৭.৭ মাত্রার একটি শক্তিশালী ভূমিকম্প হয়েছিল, যার পর দেশটির উত্তর-পূর্ব উপকূলে একটি বিশাল বা ‘মেগা-কোয়েক’-এর আশঙ্কায় সতর্কতা জারি করা হয়েছিল। তবে এবারের ভূমিকম্পটি সেই সতর্কবার্তা এলাকার বাইরে ছিল।

বাঁচোয়া 

ইউএস জিওলজিক্যাল সার্ভে (USGS) এই ভূমিকম্পের মাত্রা ৬.১ বলে পরিমাপ করেছে, যদিও জাপানি সংস্থাগুলির মতে এটি ৬.২ ছিল। জাপানের তীব্রতা স্কেল অনুযায়ী অনেক জায়গায় শক্তিশালী কম্পন অনুভূত হয়েছে, যা সাধারণত আসবাবপত্র নড়াচড়া বা বাড়ি দুলিয়ে দেওয়ার জন্য যথেষ্ট। তবে, উন্নত পরিকাঠামো ও প্রস্তুতির কারণে বড় কোনো দুর্ঘটনা ঘটেনি।

এক সপ্তাহ আগে

প্রসঙ্গত, এক সপ্তাহ আগে ২০ এপ্রিল জাপানের উত্তরাঞ্চলীয় ইওয়াতে (Iwate) প্রশাসনিক অঞ্চলের প্রশান্ত মহাসাগরীয় উপকূলে কম্পন অনুভূত হয়েছিল। সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় ১০ কিলোমিটার গভীরে ছিল এই ভূমিকম্পের উৎসস্থল। জাপানের জাতীয় সংবাদমাধ্যম NHK জানিয়েছে, ইওয়াতে এবং হোক্কাইডো (Hokkaido) উপকূলে প্রায় ৩ মিটার (১০ ফুট) উচ্চতার সুনামির ঢেউ আছড়ে পড়ার আশঙ্কা রয়েছে। উপকূলীয় এবং নদী তীরবর্তী এলাকার বাসিন্দাদের অবিলম্বে উঁচু স্থানে বা নিরাপদ আশ্রয়ে সরে যাওয়ার নির্দেশ দিয়েছিল প্রশাসন। সতর্কতা তুলে না নেওয়া পর্যন্ত সমুদ্রের ধারে যেতেও নিষেধ করা হয়েছিল। তবে সৌভাগ্যক্রমে বেশি ঢেউ ওঠেনি। ভূমিকম্পের প্রভাবে টোকিও থেকে আওমোরি পর্যন্ত বুলেট ট্রেন পরিষেবা সাময়িকভাবে স্থগিত রাখা হয়েছে। কয়েকশো কিলোমিটার দূরে রাজধানী টোকিওতেও অনুভূত হয়েছে এই কম্পন! যেখানে বড় বড় বাড়িগুলি বেশ কিছুক্ষণ ধরে দুলতে থাকে। জাপানি প্রধানমন্ত্রী কার্যালয় ইতিমধ্যে একটি জরুরি ‘ক্রাইসিস ম্যানেজমেন্ট টিম’ গঠন করেছে।

২০১১ সালের ভয়াবহ ৯.০ মাত্রা

২০১১ সালের ভয়াবহ ৯.০ মাত্রার ভূমিকম্প এবং সুনামির স্মৃতি এখনও টাটকা জাপানিদের মনে। যাতে ১৮,৫০০ মানুষের মৃত্যু হয়েছিল। তাই প্রশাসন অত্যন্ত দ্রুততার সঙ্গে উদ্ধারকার্য ও সতর্কতা জারি করেছে।

(Feed Source: zeenews.com)