Cobra Bites: প্যান্টের ভিতরে ঢুকে পা জড়িয়ে উপরে ওঠে কোবরা, দেয় ভয়ংকর ছোবল, পুরুষাঙ্গে? সাপুড়ের ভয়াল খেলা

Cobra Bites: প্যান্টের ভিতরে ঢুকে পা জড়িয়ে উপরে ওঠে কোবরা, দেয় ভয়ংকর ছোবল, পুরুষাঙ্গে? সাপুড়ের ভয়াল খেলা

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: এক পর্যটক বেড়াতে গিয়েছিলেন। সেখানে সাপুড়ের খেলা দেখানোর (snake charming show) সময়ে ঘটে আশ্চর্য ঘটনা। সাপুড়ে তাঁকে তাঁর খেলায় অংশ নিতে বলেন। কিন্তু তার পরেই ঘটে যায় ভয়ংকর ঘটনা। সাপটি দংশন করে ওই পর্যটককে। মৃত্যুও ঘটে তাঁর। ঘটনাটি ঘটেছে মিশরে (Egypt)।

প্যান্টের ভেতর কোবরা

ওই সাপুড়ের খেলা দেখানোর সময়ে পর্যটকের প্যান্টের ভিতরে ঢুকে কোবরাটি কামড় দেয় পর্যটককে। তাঁর মৃত্যু হয়। ঘটনাটি ঘটে যখন ওই পর্যটক সাপুড়ের একটি রোমহর্ষক কৌশলে অংশ নিতে রাজি হন। সাপুড়ে সাপটিকে ব্যক্তির ট্রাউজারের ভেতর ঢুকিয়ে দেন। কিন্তু আচমকাই সাপটি তাঁকে দংশন করে। প্রত্যক্ষদর্শীদের মতে, সাপটির কামড় খাওয়ার কিছুক্ষণের মধ্যেই ওই ব্যক্তির শারীরিক অবস্থার অবনতি হতে শুরু করে এবং দুর্ভাগ্যবশত তিনি মারা যান। ঘটনাটি জনসমক্ষে বন্যপ্রাণী নিয়ে করা বিপজ্জনক খেলাগুলোর ঝুঁকি আবারও সামনে এনেছে।

মিশরে

মিশরে এপ্রিলের শুরুর দিকে একটি হোটেলে আয়োজিত হয়েছিল এই খেলা। ওই খেলায় পর্যটকরা সাপগুলিকে স্পর্শ করতে এবং নিজেদের গলায় জড়িয়ে ধরতেও পারছিলেন। বিষয়টি বেশ রোমাঞ্চকর। ওই খেলার অংশ হিসেবেই সাপুড়েটি তাঁর একটি সাপকে, যেটিকে কোবরা বলে মনে করা হচ্ছে, বাভারিয়া থেকে আসা ওই পর্যটকের প্যান্টের ভিতর দিয়ে পায় ধরে উপরের দিকে উঠতে দেন। এর পরই সাপটি ওই ব্যক্তিকে কামড়ে দেয়।

বিষক্রিয়া

পুলিসের মতে, পর্যটকের শরীরে বিষক্রিয়ার স্পষ্ট লক্ষণ দেখা দিতে শুরু করে। বিষক্রিয়ার ফলে তাঁর হৃদরোগে আক্রান্ত (কার্ডিয়াক অ্যারেস্ট) হওয়ার মতো অবস্থা হয়। তাঁকে দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়ার ব্যবস্থা করা হয়। এর আগে কৃত্রিম উপায়ে শ্বাস-প্রশ্বাস সচল করার চেষ্টা করা হয়। কিন্তু শেষ পর্যন্ত হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু ঘটে।

(Feed Source: zeenews.com)