Rajasthan Royals and Contoversy: রাজস্থানের দলে পারফরম্যান্স থাকলেও নেই কোনও অনুশাসন, ম্যানেজার ডাগআউটে দেখে ফোন, ড্রেসিংরুমে ক্যাপ্টেনের ভ্যাপিং, রেগে আগুন বোর্ড

Rajasthan Royals and Contoversy: রাজস্থানের দলে পারফরম্যান্স থাকলেও নেই কোনও অনুশাসন, ম্যানেজার ডাগআউটে দেখে ফোন, ড্রেসিংরুমে ক্যাপ্টেনের ভ্যাপিং, রেগে আগুন বোর্ড

কয়েক সপ্তাহ আগে টিম ম্যানেজার রোমি ভিন্দারকেও ফোনে কথা বলতে ক্যামেরায় ধরা পড়েছিল, যার পরে দুর্নীতি দমন ইউনিট তাকে সতর্ক করে এবং ১ লক্ষ টাকা জরিমানা করে ছেড়ে দেয়। তবে, রিয়ান পরাগের বিষয়টি ক্রমশ বড় আকার ধারণ করছে বলে মনে হচ্ছে এবং শীঘ্রই কোনো বড় ধরনের ব্যবস্থা নেওয়া হতে পারে বলে ইঙ্গিত পাওয়া যাচ্ছে।

রিয়ান পরাগকে ঘিরে তুমুল বিতর্ক

কলকাতা: আইপিএল মাঠে রোমাঞ্চ, রেকর্ড ও রান তো সাধারণ ব্যাপার, কিন্তু কখনও কখনও একটি ছোট ঘটনা পুরো ম্যাচের এই সব রান করা, উইকেট পাওয়ার ঘটনাকে সাধারণ খবর করে দেওয়া হয়৷ যখন কোনও বিতর্কিত ঘটনা ঘটে যায়৷  মঙ্গলবারও একই রকম ঘটনা পুরো লাইমলাইট কেড়ে নেয়৷ রাজস্থান রয়্যালসের দুরন্ত জয়ের চেয়ে রিয়ান পরাগের একটি ভাইরাল ভিডিও বেশি শিরোনামে আসে। যেখানে পঞ্জাব কিংসের বিরুদ্ধে ২২৩ রানের বিশাল লক্ষ্য তাড়া করে জয়টিই আলোচনার কেন্দ্রবিন্দু হওয়ার কথা ছিল, সেখানে ড্রেসিংরুমে পরাগকে ভ্যাপিং করতে দেখে ক্রিকেট বিশ্ব হতবাক হয়ে যায়। এখন, বিসিসিআই এই বিষয়ে কঠোর অবস্থান নিতে চলেছে বলে মনে হচ্ছে।