
সম্প্রতি পাকিস্তানি সাংবাদিক নৌমান নিয়াজ এই বয়সেই বৈভবের বিধ্বংসী ব্যাটিং দেখে দাবি করেছিলেন তাঁর ব্যাটে বিশেষ প্রযুক্তির ব্যবহার করা হয়েছে। সেই মন্তব্যের পর থেকেই অনেকে আগ্রহী ছিলেন এই দাবির জবাবে বৈভব কী বলে, সেটা শুনতে। এবার অবশেষে জবাব দিল বৈভব। পঞ্জাব কিংসের বিরুদ্ধে রাজস্থান রয়্যালসের দুরন্ত জয়ের পর বৈভবকে এই বিষয়ে প্রশ্ন করা হলে সে জানায়, ‘ভগবান (ব্যাটে AI চিপ) লাগিয়ে দিয়েছেন। উপরেই জানিয়েছিলেন যে আমার ব্যাটে কিছু একটা লাগিয়ে দিচ্ছেন, আর ওটারই ব্যবহার করছি।’
𝘉𝘢𝘵 𝘱𝘦 𝘈𝘐 𝘤𝘩𝘪𝘱 𝘩𝘢𝘪 𝘬𝘺𝘢 𝘵𝘶𝘮𝘩𝘢𝘳𝘦?
Vaibhav answers 😂💗 pic.twitter.com/uZcqABbaGS
— Rajasthan Royals (@rajasthanroyals) April 29, 2026
ডক্টর নওমান নিয়াজ নামের ওই বিশেষজ্ঞ পাক চ্যানেলে একটি অনুষ্ঠানে বলেছেন, ‘সূর্যবংশীর ব্যাট দেখে মনে হয় তাতে এআই চিপ লাগানো আছে। যেভাবে আমাদের ডোপিং টেস্ট হয়, সেভাবে ওর ব্যাটও পরীক্ষা করে দেখা উচিত। ওর ব্যাটিং দেখে অমানবিক মনে হচ্ছে।’ তাঁর এই গোটাটা যদিও বা খানিকটা মজার ছলেই বলা, তবে তাতে কিন্তু তাঁর সমালোচনা বা ট্রোলিং থামছে না। আগেই নেটিজেনদের সমালোচনার মুখে পড়তে হয়েছিল তাঁকে। এবার এক দেশের ক্রিকেট বোর্ডও ওই পাকিস্তানি সাংবাদিককে কার্যত ট্রোল করল।
আইসল্যান্ড ক্রিকেটের এক্স অ্যাকাউন্টের তরফে সাম্প্রতিক বিভিন্ন ট্রেন্ডের কথা মাথায় রেখে প্রায়শই বিভিন্ন ব্যঙ্গাত্মক পোস্ট করা হয়ে থাকে। এই ব্যাটে ‘AI চিপ’ নিয়ে মন্তব্যেও তারা সামিল হয়েছে। আইসল্যান্ড ক্রিকেটের সাম্প্রতিক পোস্টে সেই পাকিস্তানি বিশেষজ্ঞকে ট্রোল করা হয়েছে। তাদের সোশ্যাল মিডিয়া পোস্টে লেখা হয়েছে, ‘আমরা সেই AI চিপগুলি কোথা থেকে কিনতে পারি, যা বৈভব সূর্যবংশী তার ব্যাটে ব্যবহার করে? আমরা আমাদের সেই ছন্দ হাতড়ে বেড়ানো ব্যাটসম্যানদের জন্য জানতে চাইছি, যারা নিজেদের নাম প্রকাশ করতে চান না।’
(Feed Source: abplive.com)
