৭ সাংসদের দলত্যাগের পর আরও ভাঙনের জল্পনা, পঞ্জাবে আস্থা ভোটের মুখোমুখি আপ সরকার! কী হল ফল?

৭ সাংসদের দলত্যাগের পর আরও ভাঙনের জল্পনা, পঞ্জাবে আস্থা ভোটের মুখোমুখি আপ সরকার! কী হল ফল?

আস্থা ভোটে জয়ী হওয়ায় পঞ্জাবের আপ সরকারের স্থায়িত্ব নিয়ে তৈরি হওয়া জল্পনায় ইতি পড়ল৷

পঞ্জাবে স্বস্তিতে আপ সরকার৷

রাজ্যসভার সাতজন সাংসদ একসঙ্গে দল ছাড়ার পর পঞ্জাব বিধানসভায় আস্থা ভোটে জয়ী হল আম আদমি পার্টি৷ ১১৭ আসন বিশিষ্ট পঞ্জাব বিধানসভায় ৯৪ জন বিধায়ক রয়েছেন৷ আপ ছাড়া কংগ্রেসের হাতে রয়েছে ১৭ জন বিধায়ক৷ এ ছাড়াও শিরোমনি অকালি দলের তিন জন, বিজেপি-র ২ জন, বিএসপি-র ১ জন এবং একজন নির্দল বিধায়ক রয়েছে৷