Headline
এখানে প্রকাশিত বেশ কিছু সংবাদ অন্য ভাষা থেকে বাংলায় স্বয়ংক্রিয় পদ্ধতির মাধ্যমে অনুদিত, তাই ভাষান্তরে বানান ও অন্যান্য ত্রুটির জন্য ক্ষমা প্রার্থনীয়।

NEWZ 24 নিউজ ২৪

বাংলা নিউজ পোর্টাল A BANGLA NEWS PORTAL FOR 24×7
Menu
  • হোম
  • দেশ
  • বিদেশ
  • পড়শি-দেশ
  • খেলা
  • বিনোদন
  • অন্যান্য
  • চাকুরিবার্তা
  • কর্মশিক্ষা
  • প্রযুক্তি-বিজ্ঞান
  • লাইফস্টাইল
  • মুভি-টিভি
  • ভ্রমণ
  • ব্যবসা-অর্থনীতি
  • সাতপাঁচ
  • স্বাস্থ্য
  • পশ্চিমবঙ্গ
  • উত্তরপূর্ব
  • অ্যান্ড্রয়েড অ্যাপ
  • অন্য সাইট
    • ঈশানকোণ
    • প্রশাখা
    • বুকস্টোর
    • ফ্রী-টুলস
  • আর্কাইভ

Children’s Little Theatre (CLT) 75th Anniversary: শর্মিলা ঠাকুরের হাতেখড়ি এখানেই, পঁচাত্তরে চিল্ড্রেনস লিটল থিয়েটার: সত্যজিতের তুলিতে উজ্জ্বল ‘অবন মহল’

| No Comments
Children’s Little Theatre (CLT) 75th Anniversary: শর্মিলা ঠাকুরের হাতেখড়ি এখানেই, পঁচাত্তরে চিল্ড্রেনস লিটল থিয়েটার: সত্যজিতের তুলিতে উজ্জ্বল ‘অবন মহল’

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: সালটা ১৯৫২। সেন্ট জনস ডায়োসেসান স্কুলে ছোটদের একটি মহড়া দেখছিলেন প্রখ্যাত পরিচালক ও শিল্পী সত্যজিৎ রায়। মুগ্ধ হয়ে খাতার পাতায় দ্রুত হাতে একটি স্কেচ আঁকলেন তিনি— হাতে ঢাল-তরোয়াল নিয়ে এক শিশু। পরবর্তীকালে এই স্কেচটিই হয়ে উঠল ভারতের শিশু নাট্য আন্দোলনের পথিকৃৎ ‘চিল্ড্রেনস লিটল থিয়েটার’ বা সিএলটি (CLT)-র কালজয়ী প্রতীক। আগামী ৮ মে, ২০২৬ থেকে সেই ঐতিহ্যের প্রতিষ্ঠান পা দিচ্ছে ৭৫ বছরে।

শুরুর কথা
সিএলটি-র জয়যাত্রা শুরু হয়েছিল ১৯৪৯ সালে সমর চ্যাটার্জীর হাত ধরে। ১৯৫১ সালে এটি ‘রিদম্‌স অ্যান্ড রাইমস’ নামে যাত্রা শুরু করলেও জওহরলাল নেহরুর শুভেচ্ছাবার্তা এবং এন.এন. ভোসের উৎসাহে ১৯৫২ সালের ১১ মে নিউ এম্পায়ার মঞ্চে প্রথম সর্বজনীন প্রদর্শনী করে। পরবর্তীতে সংস্থার নাম রাখা হয় ‘চিল্ড্রেনস লিটল থিয়েটার’। দক্ষিণ কলকাতার ঢাকুরিয়ায় অবনীন্দ্রনাথ ঠাকুরের স্মৃতিতে নির্মিত ‘অবন মহল’ আজ এই সংস্থার প্রাণকেন্দ্র।

স্মৃতিমেদুর শর্মিলা ঠাকুর
এই প্রতিষ্ঠানের প্রথম ব্যাচের ছাত্রী ছিলেন কিংবদন্তি অভিনেত্রী শর্মিলা ঠাকুর। নিজের শৈশবের স্মৃতিচারণ করে তিনি বলেন, “আমার মনে বিন্দুমাত্র সংশয় নেই যে, শৈশবের এই অভিজ্ঞতা এবং নাট্য জগতের বহুমুখী সংস্পর্শই সৃজনশীল জগতের প্রতি আমার অনুরাগ গড়ে তুলতে সাহায্য করেছে এবং আমার নির্বাচিত পেশার জন্য আমাকে প্রস্তুত করেছে।”

হীরক জয়ন্তী বর্ষের আয়োজন
আগামী ৮ মে ২০২৬ থেকে ৮ মে ২০২৭ পর্যন্ত বছরব্যাপী চলবে এই উৎসব। ৮ মে সন্ধ্যায় উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত থাকবেন জওহর সরকার, সৌমিত্র বসু, অলোকানন্দা রায় এবং চিরঞ্জিত চক্রবর্তীর মতো বিশিষ্টজনেরা। অনুষ্ঠানের মূল আকর্ষণ উপেন্দ্রকিশোর রায়চৌধুরীর নাটক ‘জোলা আর সাত ভূত’ এবং ১৯৬১ সালে প্রথম মঞ্চস্থ হওয়া রবীন্দ্রসংগীতের সংকলন ‘আনন্দ’।

উল্লেখ্য, পণ্ডিত রবিশঙ্কর থেকে তিমির বরণ—প্রখ্যাত সব সুরকারেরা এক সময় যুক্ত ছিলেন এই সংস্থার সঙ্গে। সাধারণ সম্পাদক শঙ্কর মুখার্জি জানিয়েছেন, শিশুদের মুখে হাসি ফোটানোর এই দীর্ঘ আন্দোলনকে আরও সগৌরবে এগিয়ে নিয়ে চলাই তাঁদের মূল অঙ্গীকার।

(Feed Source: zeenews.com)

বিনোদন
, Aban Mahal, Aban Mahal 75 years, Bengali Children's Theatre, Children's Little Theatre, Children's Theatre, CLT Kolkata, Diamond Jubilee, Diamond Jubilee CLT, Kolkata Cultural Events, Samar Chatterjee, Satyajit Ray, Satyajit Ray CLT Logo, sharmila tagore, Sharmila Tagore CLT

Post navigation

← ৭ সাংসদের দলত্যাগের পর আরও ভাঙনের জল্পনা, পঞ্জাবে আস্থা ভোটের মুখোমুখি আপ সরকার! কী হল ফল?
Methi Water Side Effects: ব্লাড সুগার কমাতে মুঠো মুঠো মেথিদানা খাচ্ছেন? হিতে বিপরীত হয়ে আসবে বড় বিপদ…জানুন খাওয়ার সঠিক নিয়ম →

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Categories

  • Uncategorized
  • অন্যান্য
  • উত্তরপূর্ব
  • কর্মশিক্ষা
  • খেলা
  • চাকুরিবার্তা
  • দেশ
  • পড়শি-দেশ
  • পশ্চিমবঙ্গ
  • প্রযুক্তি-বিজ্ঞান
  • বিদেশ
  • বিনোদন
  • ব্যবসা-অর্থনীতি
  • ভ্রমণ
  • মুভি-টিভি
  • লাইফস্টাইল
  • সাতপাঁচ
  • স্বাস্থ্য

Quick Links

  • Home
  • About us
  • Contact us
  • Privacy Policy
  • আর্কাইভ

Recent Gategories

  • Uncategorized
  • অন্যান্য
  • উত্তরপূর্ব
  • কর্মশিক্ষা
  • খেলা
  • চাকুরিবার্তা
  • দেশ
  • পড়শি-দেশ
  • পশ্চিমবঙ্গ
  • প্রযুক্তি-বিজ্ঞান
  • বিদেশ
  • বিনোদন
  • ব্যবসা-অর্থনীতি
  • ভ্রমণ
  • মুভি-টিভি
  • লাইফস্টাইল
  • সাতপাঁচ
  • স্বাস্থ্য

Contact Info

Abhoynagar, Agartala,

Tripura (India), PIN-799005

Phone:+916033029659

E-mail:info@newz24.in

Website:https://newz24.in

Get In Touch

© 2024 NEWZ24.IN. All Rights Reserved
Design by Sadananda