Children’s Little Theatre (CLT) 75th Anniversary: শর্মিলা ঠাকুরের হাতেখড়ি এখানেই, পঁচাত্তরে চিল্ড্রেনস লিটল থিয়েটার: সত্যজিতের তুলিতে উজ্জ্বল ‘অবন মহল’
জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: সালটা ১৯৫২। সেন্ট জনস ডায়োসেসান স্কুলে ছোটদের একটি মহড়া দেখছিলেন প্রখ্যাত পরিচালক ও শিল্পী সত্যজিৎ রায়। মুগ্ধ হয়ে খাতার পাতায় দ্রুত হাতে একটি স্কেচ আঁকলেন তিনি— হাতে ঢাল-তরোয়াল নিয়ে এক শিশু। পরবর্তীকালে এই স্কেচটিই হয়ে উঠল ভারতের শিশু নাট্য আন্দোলনের পথিকৃৎ ‘চিল্ড্রেনস লিটল থিয়েটার’ বা সিএলটি (CLT)-র কালজয়ী প্রতীক। আগামী ৮ মে, ২০২৬ থেকে সেই ঐতিহ্যের প্রতিষ্ঠান পা দিচ্ছে ৭৫ বছরে। শুরুর কথা সিএলটি-র জয়যাত্রা শুরু হয়েছিল ১৯৪৯ সালে সমর চ্যাটার্জীর হাত ধরে। ১৯৫১…

)