Amazon Great Summer Sale: জলের দরে গ্যাজেট কেনার সুযোগ! Amazon-এ শুরু হচ্ছে গ্রেট সামার সেল ২০২৬, ৬৫% পর্যন্ত ডিসকাউন্ট!

Amazon Great Summer Sale: জলের দরে গ্যাজেট কেনার সুযোগ! Amazon-এ শুরু হচ্ছে গ্রেট সামার সেল ২০২৬, ৬৫% পর্যন্ত ডিসকাউন্ট!

Amazon Sale Offers: ৮ মে থেকে শুরু হচ্ছে অ্যামাজন গ্রেট সামার সেল ২০২৬। মোবাইল, অ্যাপ্লায়েন্সেসসহ বিভিন্ন পণ্যে ৬৫% পর্যন্ত ছাড়, HDFC ব্যাঙ্ক অফার, নো কস্ট EMI ও এক্সচেঞ্জ ডিলস পাওয়া যাবে।

গ্রীষ্মকাল শুরু হয়ে গিয়েছে। এই সময়ে ফ্লিপকার্টের পাশাপাশি অ্যামাজনও সেলেরও ঘোষণা করেছে। খুব শিগগিরই অ্যামাজনে গ্রেট সামার সেল ২০২৬ শুরু হতে চলেছে। এই সেলে বিভিন্ন ক্যাটাগরির পণ্যে বাম্পার ডিসকাউন্টের সুবিধা পাওয়া যাবে।

সম্প্রতি Flipkart SASA LELE সেলের তারিখ ঘোষণা করেছে। এবার অ্যামাজনের সেলের তারিখও সামনে এসেছে। অর্থাৎ ক্রেতাদের দু’দিক থেকেই লাভ হতে চলেছে। অ্যামাজনে সেল ৮ মে থেকে শুরু হবে। তবে সেলটি কতদিন চলবে, সেই বিষয়ে এখনও কোনও তথ্য জানানো হয়নি।

এইবার সেলের জন্য HDFC ব্যাঙ্কের সঙ্গে অংশীদারিত্ব করা হয়েছে। অর্থাৎ, আপনি যদি শপিং বিল মেটাতে HDFC কার্ড ব্যবহার করেন, তাহলে পণ্যের ডিসকাউন্টের পাশাপাশি অতিরিক্ত ১০ শতাংশ ইনস্ট্যান্ট ডিসকাউন্টের সুবিধাও পেতে পারেন।

Amazon Great Summer Sale: জলের দরে গ্যাজেট কেনার সুযোগ! Amazon-এ শুরু হচ্ছে গ্রেট সামার সেল ২০২৬, ৬৫% পর্যন্ত ডিসকাউন্ট!

Amazon Great Summer Sale Offers: ব্যাঙ্ক কার্ড ডিসকাউন্টের পাশাপাশি আপনি এক্সচেঞ্জ অফার এবং নো-কস্ট EMI-র সুবিধাও পাবেন। এছাড়াও সেলের জন্য তৈরি মাইক্রোসাইট থেকে জানা গিয়েছে, সেলের সময় ট্রেন্ডিং ডিলস, ব্লকবাস্টার ডিলস, টপ ১০০ ডিলস, এক্সচেঞ্জ-সহ ব্লকবাস্টার ডিলস, ৮ পিএম ডিলস এবং প্রাইস ক্র্যাশ স্টোরে দুর্দান্ত অফার পাওয়া যাবে। অ্যামাজন গ্রাহকদের জানিয়েছে, সেলের সময় দ্রুত চেকআউটের জন্য কার্ডের ডিটেলস সেভ রাখুন, কার্ডে অনলাইন ট্রানজ্যাকশন অ্যাক্টিভ করুন এবং ডেলিভারি অ্যাড্রেস আপডেট করে রাখুন।

এই সেলে মোবাইল ফোন, হোম অ্যাপ্লায়েন্সেস, মোবাইল অ্যাক্সেসরিজ-সহ হাজার হাজার পণ্যে বড় ছাড় পাওয়া যাবে। কোম্পানির অফিসিয়াল সাইটের তথ্য অনুযায়ী, সেলের সময় মোবাইল অ্যাক্সেসরিজে ৬৫ শতাংশ পর্যন্ত সাশ্রয়ের সুযোগ থাকবে। বর্তমানে নির্দিষ্ট ডিলস সামনে আসেনি, তবে সেলের তারিখ এগিয়ে এলে সেগুলিও প্রকাশ করা হবে।

(Feed Source: news18.com)