Extramarital Affair: স্বামীর পরকীয়া সম্পর্কে জানতে পেরে গিয়েছিল স্ত্রী। শুরু হয় অশান্তি। হাতাহাতি পর্যন্ত গড়ায়। তার পরেই যা ঘটল, ভয়ঙ্কর… পায়ের তলার মাটি কেঁপে উঠবে
পরকীয়ার ভয়ঙ্কর পরিণতি
মিরাট: পরকীয়ায় মেতে স্বামী। বেশ কিছুদিন ধরেই তা আঁচ করেছিল স্ত্রী! তক্কতক্কেই ছিল হাতেনাতে ধরার! অবশেষে অন্য মহিলার সঙ্গে স্বামীকে ধরে ফেলেন স্ত্রী। এই নিয়ে স্বামী-স্ত্রীর মধ্যে বাকবিতণ্ডা, অশান্তি চরমে ওঠে। নিজেকে আর ধরে রাখতে পারে না স্বামী! রাগের বশে প্রতিশোধ নিতে স্ত্রীকে খুন-ই করে বসে স্বামী। ভয়াবহ ঘটনাটি ঘটেছে উত্তরপ্রদেশের মিরাটে। এখানেই শেষ নয়! স্ত্রীকে খুন করার পর অভিযুক্ত স্বামী গোটা ঘটনাটা এমন ভাবে সাজায়, যাতে মনে হয়, খুন করেছে ডাকাত দল।
পুলিশ জানিয়েছে, গোটা ঘটনা প্রকাশ্যে আসে, যখন অভিযুক্ত সাকিব সবার সমানে কেঁদে গড়িয়ে পড়ে, এই বলে যে দুষ্কৃতীরা তার স্ত্রী কওসরকে খুন করেছে। সন্দেহ হয় পুলিশের। তারা সাকিবকে আটক করে জেরা করতে থাকে। বয়ানে মেলে অসঙ্গতি! লাগাতার জিজ্ঞাসাবাদের পর সাকিবকে গ্রেফতার করে মিরাট পুলিশ।
পুলিশ জানিয়েছে, সাকিব পরকীয়া সম্পর্কে লিপ্ত ছিল। সম্প্রতি তা জানতে পারে স্ত্রী কওসর। স্বামীকে হাতেনাতে ধরে ফেলে। এর পরেই দু’জনের মধ্যে অশান্তি শুরু হয়। চেঁচামেচি-হাতাহাতির সময় রাফের বশে স্ত্রীকে খুন করে সাকিব। এর পরেই পুলিশের চোখে ধুলো দিতে খুনের ঘটনা ডাকাতি বলে সাজায় সাকিব। পুলিশের কাছে দাবি করে, দুষ্কৃতীরা স্ত্রীকে খুন করেছে। পুলিশ জানিয়েছে, প্রকাশ্যে কান্নাকাটি করে অভিযুক্ত এমন এক প্লট তৈরি করে, যাতে মনে হয় সে স্ত্রীকে হারিয়ে শোকে ভেঙে পড়েছে। কিন্তু ফরেনসিক পরীক্ষা আর তার বয়ানের অসঙ্গতিতেই আসল ঘটনা সামনে আসে। জেরায় শেষপর্যন্ত আর নিজেকে ধরে রাখতে পারে না অভিযুক্ত। ভেঙে পড়ে, নিজের দোষ স্বীকার করে নেয়। সাকিবকে গ্রেফতার করেছে মিরাট পুলিশ।
(Feed Source: news18.com)