8th Pay Commission 283% Jump In Salary: ২৮৩% বেতনবৃদ্ধি? অষ্টম পে কমিশনে যখের ধন লাভ, সপ্তম পে কমিশনের প্রায় দ্বিগুণ

8th Pay Commission 283% Jump In Salary: ২৮৩% বেতনবৃদ্ধি? অষ্টম পে কমিশনে যখের ধন লাভ, সপ্তম পে কমিশনের প্রায় দ্বিগুণ

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: অষ্টম বেতন কমিশনে (8th Pay Commission) ন্যূনতম ও সর্বোচ্চ বেতন কত হবে? ডিএ (DA) এবং পেনশন-সহ অন্যান্য প্রাপ্তিই-বা কত হবে? রইল লেটেস্ট আপডেট। বাংলায় যতই ভোট (West Bengal Assembly Election 2026) চলুক, ভোটের রেজাল্ট নিয়ে সকলে উদগ্রীব থাকুক– কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের মধ্যে আলোচনা তুঙ্গে কিন্তু অষ্টম বেতন কমিশন (8th Pay Commission) নিয়েই। সবচেয়ে বড় প্রশ্ন, নতুন বেতন কমিশন কার্যকর হলে ন্যূনতম মূল বেতন (Basic Salary) কতটা বাড়তে পারে? এটি আপাতত অনুমান এবং গাণিতিক হিসাবের উপর ভিত্তি করেই বোঝার চেষ্টা চলছে। কারণ, চূড়ান্ত সিদ্ধান্ত সম্পূর্ণভাবে অষ্টম বেতন কমিশনের সুপারিশ এবং সরকারের সিদ্ধান্তের উপরই নির্ভর করবে।

২৮৩% বৃদ্ধির সম্ভাবনা

সবচেয়ে আশ্চর্যের হল– অষ্টম বেতন কমিশনে কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের বেতন ও পেনশনে ২৮৩% বৃদ্ধির সম্ভাবনা রয়েছে বলে জানা গিয়েছে। এক অবিশ্বাস্য সংখ্যা-তত্ত্ব। বর্তমানে কেন্দ্রীয় সরকারি কর্মচারী এবং পেনশনভোগীরা অধীর আগ্রহে অষ্টম বেতন কমিশনের জন্য অপেক্ষা করছেন। এই নতুন কমিশন কার্যকর হলে কর্মচারীদের মূল বেতন (Basic Salary) এবং পেনশনে বড় ধরনের বৃদ্ধি দেখা যেতে পারে।

ফিটমেন্ট ফ্যাক্টর

অষ্টম বেতন কমিশনে ফিটমেন্ট ফ্যাক্টর ২.৫৭ থেকে বাড়িয়ে ৩.৬৮ করার প্রস্তাব দেওয়া হতে পারে। যদি এটি কার্যকর হয়, তবে কর্মচারীদের বেতন উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পাবে।

ন্যূনতম বেতন

বর্তমানে সপ্তম বেতন কমিশনের অধীনে সর্বনিম্ন মূল বেতন ১৮,০০০ টাকা। অষ্টম বেতন কমিশন কার্যকর হলে এটি বেড়ে ২৬,০০০ টাকা হতে পারে।

পেনশনভোগীদের সুবিধা

বেতনের পাশাপাশি পেনশনভোগীদের মাসিক পেনশনেও একই হারে বৃদ্ধির সম্ভাবনা রয়েছে।

কবে কার্যকর? 

সাধারণত প্রতি ১০ বছর অন্তর নতুন বেতন কমিশন গঠন করা হয়। সপ্তম বেতন কমিশন ২০১৬ সালে কার্যকর হয়েছিল। সেই হিসেবে ২০২৫-২৬ সালের মধ্যে অষ্টম বেতন কমিশন গঠনের প্রক্রিয়া শুরু হতে পারে। এটি কার্যকর হওয়ার সম্ভাব্য সময় ধরা হচ্ছে ১ জানুয়ারি, ২০২৬।

বেতন বৃদ্ধির তুলনামূলক ছবি

ফিটমেন্ট ফ্যাক্টর সপ্তম বেতন কমিশনে ছিল ২.৫৭, অষ্টম বেতন কমিশনে হতে পারে ৩.৬৮!

সর্বনিম্ন মূল বেতন সপ্তম বেতন কমিশনে ছিল ১৮,০০০ টাকা, অষ্টম বেতন কমিশনে হতে পারে ২৬,০০০ টাকা!

সর্বনিম্ন পেনশন সপ্তম বেতন কমিশনে ছিল ৯,০০০ টাকা, অষ্টম বেতন কমিশনে হতে পারে ১৩,০০০ টাকা!

ভোটের জন্য?

এ কথা ঠিক যে, ভারত সরকারের পক্ষ থেকে এখনও অষ্টম বেতন কমিশন গঠন বা ফিটমেন্ট ফ্যাক্টর নিয়ে কোনো অফিসিয়াল ঘোষণা করা হয়নি। পাঁচ রাজ্যে ভোট চলছে। আগামীকাল ৪ মে বাংলা-সহ ভোটের ফল বেরোবে বাকি ৪ রাজ্যেরই। না, এর সঙ্গে হয়তো পে কমিশনের ঘোষণা বিলম্বিত হওয়ার কোনও যোগ নেই। আর তাই হয়তো বিভিন্ন কর্মচারী সংগঠন এবং ইউনিয়নগুলি সরকারের উপর অষ্টম পে কমিশন নিয়ে চাপ তৈরি করছে, যাতে দ্রুত এই কমিশন গঠন করা হয়। ২০২৪-২৫-এর পরবর্তী বাজেটে এই বিষয়ে বড় কোনো ইঙ্গিত পাওয়া যেতে পারে বলে অনুমান।

আগের প্যাটার্ন কী ছিল?

আগের অভিজ্ঞতাগুলি থেকে কী দেখা গিয়েছে? যেমন, সপ্তম বেতন কমিশনের কথাই ধারা যাক। সপ্তম বেতন কমিশন কার্যকর হওয়ার পরে ন্যূনতম মূল বেতন ৭,০০০ টাকা থেকে বাড়িয়ে ১৮,০০০ টাকা করা হয়েছিল। সেই সময় ২.৫৭ ফিটমেন্ট ফ্যাক্টর (Fitment Factor) কার্যকর করা হয়েছিল, যার ফলে কাগজে-কলমে বেতনে প্রায় ১৫৭ শতাংশ বৃদ্ধি দেখা গিয়েছিল। তবে বাস্তবে কর্মচারীদের প্রকৃত বেতন বৃদ্ধি ছিল প্রায় ১৪ শতাংশের কাছাকাছি। কারণ বাকি বৃদ্ধিটি মহার্ঘ ভাতা (DA) মূল বেতনের সঙ্গে যুক্ত করার কারণে হয়েছিল।

মহার্ঘ ভাতা ৬০ শতাংশ?

অনুমান, ১ জানুয়ারি ২০২৬ পর্যন্ত মহার্ঘ ভাতা প্রায় ৬০ শতাংশে পৌঁছতে পারে। যদি এটিকে মূল বেতনের সঙ্গে যোগ করা হয়, তবে মুদ্রাস্ফীতির হিসেবে ভিত্তি দাঁড়ায় ১.৬০। এরপর যদি সপ্তম বেতন কমিশনের মতো প্রায় ১৪.২২ শতাংশ প্রকৃত বেতনবৃদ্ধি দেওয়া হয়, তবে সম্ভাব্য ফিটমেন্ট ফ্যাক্টর প্রায় ১.৮৩ হতে পারে।

বেতনের হিসাব কী ভাবে?

যদি এই অনুমানিত ১.৮৩ ফিটমেন্ট ফ্যাক্টরটি বর্তমান ন্যূনতম মূল বেতন ১৮,০০০ টাকার ওপর প্রয়োগ করা হয়, তবে নতুন ন্যূনতম বেতন প্রায় ৩২,৯৪০ টাকায় পর্যন্ত পৌঁছতে পারে। অর্থাৎ, অষ্টম বেতন কমিশন কার্যকর হলে ন্যূনতম মূল বেতন প্রায় ৩৩০০০ টাকার কাছাকাছি হতে পারে। অবশ্য কমিশন যদি এর চেয়ে বেশি ফিটমেন্ট ফ্যাক্টর নির্ধারণ করে, তবে বেতন আরও বাড়তে পারে। তবে বিশেষজ্ঞরা বলছেন যে, এটি শুধুমাত্র একটি গাণিতিক উদাহরণ, কোনো বাস্তব অনুমান নয়। চূড়ান্ত বেতন কাঠামো নির্ধারণের সময় মুদ্রাস্ফীতি, দেশের অর্থনৈতিক অবস্থা, সরকারি ব্যয় এবং আরও অন্যান্য দিক বিবেচনা করেই তবে ফাইনাল ফিগারটা নির্ধারিত হবে।

(Feed Source: zeenews.com)