
মোদি জানান, শ্যামাপ্রসাদ মুখার্জি যে স্বপ্ন দেখেছিলেন সেটা পুরণের জন্য কয়েক দশক অপেক্ষা করতে হয়েছে বিজেপিকে।
নয়াদিল্লি: বঙ্গে ২০০-রও বেশি আসনে জয়ের ইঙ্গিত রয়েছে বিজেপির৷ বিদায়ী শাসকদল তৃণমূল আটকে গিয়েছে ৮১টি আসনে৷ পরাজিত হয়েছেন, তৃণমূলের বিদায়ী মন্ত্রিসভার একাধিক মন্ত্রীও৷ এরই মাঝে বিজেপির বঙ্গ জয়ের পরে সম্ভাব্য মন্ত্রিসভার প্রথম সিদ্ধান্ত সম্পর্কে আভাস দিয়ে দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি৷ বিজয় সম্ভাষনের মঞ্চ থেকে দিলেন আরও এক ইঙ্গিত৷
