Digital Harassment: Ex-প্রেমিকার নামে টিন্ডারে প্রোফাইল খুলে বর্বর লিখল– আমাকে কেউ ভোগ করো প্লিজ, ডাকে সাড়া দিয়ে লাইন দিল ১৮ জন

Digital Harassment: Ex-প্রেমিকার নামে টিন্ডারে প্রোফাইল খুলে বর্বর লিখল– আমাকে কেউ ভোগ করো প্লিজ, ডাকে সাড়া দিয়ে লাইন দিল ১৮ জন

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: ব্রেকআপ হয়ে গেছে। শান্তি নয়, বদলার পথ নিলেন যুবক। এক্স গার্লফ্রেন্ডের নামে ডেটিং অ্যাপে ভুয়ো অ্যাকাউন্ট। তারপর তাঁকে ভয়ংকর বিপদের মুখে ফেলার চেষ্টা। পুরো ঘটনাটি ছিল অনেকটা সিনেমার মতো ভয়ংকর। এই মাসেই অভিযুক্তকে ব্রিটিশ আদালত দোষী সাব্যস্ত করেছে। অভিযুক্তের নাম আসাদ হোসেন (৩৬), তিনি গ্রেটার ম্যানচেস্টারের বাসিন্দা।

২০২৪ সালের এপ্রিলে আসাদ ‘মিক রেনি’ নাম দিয়ে এক মহিলার সঙ্গে পরিচয় করেন। প্রথমে প্রেম হলেও আসাদ খুব দ্রুতই মহিলাকে নিয়ন্ত্রণ করার চেষ্টা শুরু করেন। সন্দেহ আর ঝগড়ার কারণে মে মাসেই তাদের ব্রেকআপ হয়ে যায়।

ব্রেকআপের পর আসাদ ওই মহিলার নামে একটি ভুয়ো টিন্ডার (Tinder) অ্যাকাউন্ট খোলেন। সেখানে তিনি মহিলার ছবি ব্যবহার করেন এবং অপরিচিত পুরুষদের এমন সব মেসেজ পাঠাতে থাকেন যাতে তারা মনে করে যে মহিলাটি তাদের নিজের বাড়িতে ডাকছেন। আসাদের এই শয়তানির কারণে অন্তত ১৮ জন পুরুষ ওই মহিলার বাড়ির ঠিকানায় চলে আসে। তাদের ধারণা ছিল মহিলাটিই তাদের ডেকেছেন।

এক রাতে ৪ জন লোক একসঙ্গে হাজির হয়। এমনকী এক ব্যক্তি জোর করে মহিলার ঘরের দরজা খোলার চেষ্টা করে। আরেকবার যখন মহিলা বাড়িতে ছিলেন না, তখন এক অপরিচিত লোক ঘরের ভেতরে ঢুকে পড়ে। অথচ তখন ওই মহিলার অল্পবয়সী মেয়ে উপরে একা ছিল।

কীভাবে পুলিসের কাছে ধরা পড়ল আসাদ?
আসাদ নিজেকে আড়াল করতে ভুয়ো নাম, একাধিক ফোন এবং গাড়ির নম্বর পাল্টে ফেলেছিলেন। কিন্তু পুলিস তদন্ত করে দেখে যে যে ভুয়ো নাম দিয়ে তিনি অ্যাকাউন্ট খুলেছিলেন, সেই নামের সঙ্গে আসাদের ব্যবসার গাড়ির সম্পর্ক ছিল। সবচেয়ে বড় প্রমাণ ছিল যে, যখনই ওই সোশ্যাল মিডিয়ার ভুয়ো অ্যাকাউন্ট থেকে মেসেজ পাঠানো হত, আসাদকে ওই মহিলার বাড়ির আশেপাশেই দেখা যেত।

পুলিস এই ঘটনাকে অত্যন্ত ভয়ংকর এবং নিষ্ঠুর বলে বর্ণনা করেছে। কারণ আসাদ নিজে সরাসরি ক্ষতি না করে সাধারণ মানুষকে ব্যবহার করে ওই মহিলার জীবন ঝুঁকির মুখে ফেলেছিলেন। আদালত আসাদকে ‘স্টকিং’ বা উত্যক্ত করার দায়ে দোষী সাব্যস্ত করেছে। আগামী জুন মাসে তার চূড়ান্ত জেল বা সাজার মেয়াদ ঘোষণা করা হবে।

(Feed Source: zeenews.com)