
কাঠমান্ডুর মাটিতে বাংলার জয়জয়কার!৭ম এশিয়ান সাভাতে চ্যাম্পিয়নশিপ ২০২৬-এ ভারতীয় দলের হয়ে দুর্দান্ত সাফল্য অর্জন করলেন বর্ধমানের ইভান, রণবীর এবং দীপান্বেষ।
পূর্ব বর্ধমান: কাঠমান্ডুর মাটিতে বাংলার জয়জয়কার! ৭ম এশিয়ান সাভাতে চ্যাম্পিয়নশিপ ২০২৬-এ ভারতীয় দলের হয়ে দুর্দান্ত সাফল্য অর্জন করলেন বর্ধমানের ইভান, রণবীর এবং দীপান্বেষ। এই প্রতিযোগিতায় ইন্ডিয়া থেকে প্রায় ৮১ জন গেছিলেন এবং এই দলের নেতৃত্বও ছিল বর্ধমানের ছেলের হাতেই।প্রতিযোগিতায় অংশগ্রহণকারী বর্ধমানের তিন প্রতিযোগীই পদক জয় করেছেন,একটি স্বর্ণ পদক,একটি রৌপ্য পদক ও একটি ব্রোঞ্জ পদক জয় করেছেন তারা।
নেপালের কাঠমান্ডু ইউনিভার্সিটিতে অনুষ্ঠিত হয়েছিল ৭ম এশিয়ান সাভাতে চ্যাম্পিয়নশিপ ২০২৬। এই মেগা টুর্নামেন্টে বিভিন্ন দেশ থেকে প্রায় ৩৫০ জন প্রতিযোগী অংশগ্রহণ করেছিলেন। ভারত থেকে গিয়েছিল ৮১ জনের একটি শক্তিশালী দল। এই জাতীয় স্তরের দলের অধিনায়কের গুরুদায়িত্ব পালন করেন বর্ধমানের দীপান্বেষ দাস।বর্ধমানে থেকে গেছিলেন তিনজন প্রতিযোগী তিনজনেই পেয়েছেন পুরস্কার। প্লাস ৮০ কেজি জুনিয়র বয়েজ ক্যাটাগরিতে স্বর্ণপদক জয় করেছেন ইভান মুন্সি, মাইনাস ৭০ কেজি জুনিয়র বয়েজ ক্যাটাগরিতে রৌপ্যপদক পেয়েছেন ও মাইনাস ৭০ কেজি সিনিয়র মেন ক্যাটাগরিতে ব্রোঞ্জ পদক পেয়েছে দীপান্বেষ দাস।
তবে সাফল্য এখানেই শেষ নয়,দীপান্বেষের লক্ষ্য এবার আরও বড়। এবছর ফ্রান্সে অনুষ্ঠিত হতে চলা ওয়ার্ল্ড কমব্যাট চ্যাম্পিয়নশিপেও (সিনিয়র) ভারতের প্রতিনিধিত্ব করবেন তিনি। খেলাধুলার মাধ্যমে ভালো থাকে শরীরস্বাস্থ্য তাই বর্তমান প্রজন্ম খেলাধুলার জন্য এগিয়ে আসার বার্তা দেন দীপান্বেষ।
একই শহর থেকে তিনজন প্রতিযোগী আন্তর্জাতিক মানের এই টুর্নামেন্টে অংশগ্রহণ করে তিনজনেই পদক জিতে ফেরায় খুশির জোয়ার জেলা জুড়ে।
Sayani Sarkar
(Feed Source: news18.com)
