India vs Pakistan: ১৪ বছর পর ফের ভারত-পাক দ্বিপাক্ষিক সিরিজ? সিদ্ধান্ত জানিয়ে কেন্দ্রের বিরাট ঘোষণায় ঝড়

India vs Pakistan: ১৪ বছর পর ফের ভারত-পাক দ্বিপাক্ষিক সিরিজ? সিদ্ধান্ত জানিয়ে কেন্দ্রের বিরাট ঘোষণায় ঝড়

জি ২৪ ঘন্টা ডিজিটাল ব্যুরো: ভারত-পাকিস্তানের (IND vs PAK) রাজনৈতিক ও কূটনৈতিক সম্পর্ক একেবারে তলানিতে এসে ঠেকেছে। এই কথা আর নতুন করে বলে দেওয়ার প্রয়োজন নেই। পহেলগাঁও হামলার  (Pahalgam Attack 2025) পর অপারেশন সিঁদুঁর (Operation Sindoor) ছিল তার সবচেয়ে বড় প্রমাণ। স্বাভাবিক ভাবেই দুই দেশের ক্রিকেট এবং সব খেলাতেও তার প্রতিফলন রয়েছে। দেখতে গেলে ২০১২-১৩ মরসুমের পর দুই দেশের মধ্যে দ্বিপাক্ষিক সিরিজ আর হয়নি। ভারত-পাকিস্তান একে-অপরের দেশে খেলে না। নিরপেক্ষ দেশে খেলে। এসিসি বা আইসিসি পরিচালিত ইভেন্টে মুখোমুখি হয় ভারত-পাক। এক দশকেরও বেশি সময় ধরে ভারত ও পাকিস্তান কোনও দ্বিপাক্ষিক সিরিজে একে অপরের মুখোমুখি হয়নি। অদূর ভবিষ্যতেও কি এই নিষেধাজ্ঞা অব্যাহত থাকবে? বুধবার কেন্দ্রের বিরাট ঘোষণায় ঝড়।

গতবছরই পাকিস্তানের সঙ্গে যাবতীয় দ্বিপাক্ষিক ক্রীড়া সংক্রান্ত সম্পর্ক ছিন্ন করার লক্ষ্যে যে কেন্দ্র যে ‘সর্বাত্মক নিষেধাজ্ঞা’ বা  ’ব্ল্যাঙ্কেট ব্যান’ আরোপ করেছিল, তা বহাল থাকছে। তবে সীমান্তপারের অ্যাথলিট বা ক্রিকেটাররা বহু-জাতিভিত্তিক ক্রীড়া ইভেন্টগুলিতে অংশ নিতে ভারতে এলে তাঁদের সাদরে গ্রহণ করা হবে। কেন্দ্র আরও স্পষ্ট করেছে যে, অদূর ভবিষ্যতে অলিম্পিক্স গেমসের আয়োজক হওয়ার লক্ষ্য সামনে রেখে ভারতকে একটি পছন্দসই ক্রীড়া গন্তব্য হিসেবে প্রতিষ্ঠিত করতে তারা ক্রীড়াবিদ, দলের কর্তা, টেকনিক্যাল কর্মী এবং আন্তর্জাতিক ক্রীড়া নিয়ন্ত্রণ সংস্থাগুলির পদাধিকারীদের জন্য ভিসা প্রক্রিয়া আরও সহজ হবে। সমস্ত জাতীয় ক্রীড়া ফেডারেশন, ভারতীয় অলিম্পিক্স অ্যাসোসিয়েশন এবং স্পোর্টস অথরিটি অফ ইন্ডিয়া-সহ সংশ্লিষ্ট বিভিন্ন সংস্থার উদ্দেশ্যে জারি করা  নির্দেশিকায় কেন্দ্র উল্লেখ করেছে, ‘পরস্পরের দেশে আয়োজিত দ্বিপাক্ষিক ক্রীড়া ইভেন্টগুলির ক্ষেত্রে, পাকিস্তানে অনুষ্ঠিত কোনও প্রতিযোগিতায় অংশ নেবে না ভারতীয় দল। একই ভাবে আমরা পাকিস্তানি দলকে ভারতে খেলার অনুমতি দেব না। আন্তর্জাতিক ক্রীড়া নিয়ন্ত্রণ সংস্থাগুলির পদাধিকারীদের ক্ষেত্রে, তাঁদের দাপ্তরিক মেয়াদের পুরো সময়ের জন্য—যা সর্বোচ্চ পাঁচ বছর পর্যন্ত হতে পারে—অগ্রাধিকার ভিত্তিতে মাল্টি-এন্ট্রি ভিসা দেওয়া হবে। ভারতে সফরের সময় আন্তর্জাতিক ক্রীড়া নিয়ন্ত্রণ সংস্থাগুলির প্রধানদের প্রতি প্রচলিত প্রথা অনুযায়ী যথাযথ প্রোটোকল ও সৌজন্য প্রদর্শন করা হবে।’

এই নির্দেশিকার মানে দাঁড়াচ্ছে ভবিষ্যতেও কোনও ইভেন্টে অংশ নিতে ভারতীয় ক্রিকেট দলের পাকিস্তানে যাওয়ার সম্ভাবনা প্রায় ক্ষীণ। গতবছর ব্যাপক তোলপাড় সৃষ্টি হয়েছিল, যখন প্রতিবেশী দেশ পাকিস্তানে আয়োজিত ২০২৫ সালের আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফিতে অংশ নিতে টিম ইন্ডিয়া অস্বীকার করেছিল। ফলস্বরূপ আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলসিদ্ধান্ত নিয়েছে যে, বহু-দেশীয় টুর্নামেন্টগুলিতে ভারত ও পাকিস্তানের মধ্যের সব ম্যাচ নিরপেক্ষ ভেন্যুতেই অনুষ্ঠিত হবে। ২০২৬ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারত ও পাকিস্তান ম্যাচটি শ্রীলঙ্কার কলম্বোয় অনুষ্ঠিত হয়েছিল। এই দুই চিরপ্রতিদ্বন্দ্বী দল দুবাইয়ে অনুষ্ঠিত ২০২৫ সালের এশিয়া কাপে একে অপরের মুখোমুখি হয়েছিল তিনবার। গত বছর কেন্দ্র জানিয়েছিল যে, আয়োজক দেশ যদি পাকিস্তান না হয়, তবে বহু-দেশীয় ক্রিকেটীয় ইভেন্টগুলিতে অংশগ্রহণের পথে ভারতের কোনও বাধা নেই।

(Feed Source: zeenews.com)