Assam Assembly Elections 2026: এই নিয়ে দ্বিতীয় বার! পশ্চিমবঙ্গের শপথগ্রহণের ৩ দিন পরেই, ১২মে অসমের মুখ্যমন্ত্রী পদে হিমন্ত বিশ্বশর্মার শপথগ্রহণ

Assam Assembly Elections 2026: এই নিয়ে দ্বিতীয় বার! পশ্চিমবঙ্গের শপথগ্রহণের ৩ দিন পরেই, ১২মে অসমের মুখ্যমন্ত্রী পদে হিমন্ত বিশ্বশর্মার শপথগ্রহণ

Assam Assembly Elections 2026: মুখ্যমন্ত্রীর কার্যালয়ের আনুষ্ঠানিক বিবৃতি অনুযায়ী, নতুন সরকার গঠনের প্রক্রিয়া সহজ করার জন্য নির্বাচনের ফলাফল আনুষ্ঠানিকভাবে ঘোষণার পর মন্ত্রী পরিষদের পদত্যাগপত্রসহ হিমন্তের পদত্যাগপত্র রাজ্যপালের কাছে জমা দেওয়া হয়েছিল।

হিমন্ত বিশ্বশর্মা

গুয়াহাটি: আগামী শনিবার, ৯ মে পশ্চিমবঙ্গের শপথগ্রহণের অনুষ্ঠানের তিন দিন পরেই অসমে হতে চলেছে শপথগ্রহণ অনুষ্ঠান৷ ছাব্বিশের নির্বাচনেও গেরুয়া ঝড় তুলে অসমে বিধানসভা দখল করেছে বিজেপি৷ আগামী ১২ মে হিমন্ত বিশ্বশর্মার নেতৃত্বে শপথ নেবে নতুন মন্ত্রিসভা৷ এ নিয়ে একটানা দ্বিতীয়বার মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নেবেন হিমন্ত। অসমে বিজেপি ক্ষমতায় এল তিনবার। তবে, আজ, গত ৬ মে, প্রোটোকল অনুযায়ী মুখ্যমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করেছেন হিমন্ত বিশ্ব শর্মা।