
এছাড়া, আগামী ৯ মে নতুন বিজেপি সরকারের শপথগ্রহণ। ব্রিগেডে সকাল দশটায় শপথ অনুষ্ঠান হবে । থাকবেন প্রধানমন্ত্রী, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী থেকে বিজেপির সর্বভারতীয় সভাপতি নিতিন নবীন। ব্রিগেডের সেই সভার বিষয়ে কথা হতে পারে বিস্তারিত ভাবে। সেদিন শপথগ্রহণ অনুষ্ঠানে থাকবেন প্রধানমন্ত্রী, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। তাই নিরাপত্তা ব্যবস্থায় বিশেষ জোর দিতেই হবে। শপথগ্রহণ অনুষ্ঠানে থাকবেন বিজেপির সর্বভারতীয় সভাপতি নিতিন নবীনও। শনিবার সকাল ১০টায় ব্রিগেডে নতুন বিজেপি সরকারের শপথগ্রহণ হবে। সেই বিষয়েই খুঁটিনাটি কথা হতে পারে বলে খবর।
কীভাবে বেছে নেওয়া হচ্ছে বিজেপি সরকারের মুখ্যমন্ত্রীকে
পশ্চিমবঙ্গে সরকার গঠনের আগে চূড়ান্ত প্রস্তুতি শুরু করেছে বিজেপি। বুধবার কলকাতায় পৌঁছনোর কথা কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ-র। তাঁর সঙ্গে সহকারী পর্যবেক্ষক হিসেবে আসছেন ওড়িশার মুখ্যমন্ত্রী মোহনচরণ মাঝি। তাঁরাই বেছে নেবেন মুখ্যমন্ত্রী কে হবেন। দলীয় সূত্রে জানা গিয়েছে, ইতিমধ্যেই বিজেপির সমস্ত জয়ী বিধায়ককে কলকাতায় উপস্থিত থাকার নির্দেশ দেওয়া হয়েছে। মোট ২০৬ জন জনপ্রতিনিধির কলকাতায় পৌঁছনোর কথা। সবার সঙ্গেই কথা বলবেন অমিত শাহ।
অন্যদিকে আজ, বুধবারই তৃণমূলের নব নির্বাচিত বিধায়কদের সঙ্গে বৈঠকে বসেন মমতা বন্দ্যোপাধ্যায় ও অভিষেক বন্দ্যোপাধ্যায়।
তৃণমূলনেত্রীর বাসভবনে বৈঠকে বসবেন তৃণমূলের নব নির্বাচিত বিধায়করা। জানা যাচ্ছে, এদিনের বৈঠকের ঠিক হতে পারে
বিরোধী দলনেতা কে হবেন।
(Feed Source: abplive.com)
