রামকৃষ্ণ মিশনের ছাত্র অর্ক এখন গোটা রাজ্যের গর্ব, পশ্চিম মেদিনীপুর থেকে পুরুলিয়া, আজ সাফল্যের চূড়োয়

রামকৃষ্ণ মিশনের ছাত্র অর্ক এখন গোটা রাজ্যের গর্ব, পশ্চিম মেদিনীপুর থেকে পুরুলিয়া, আজ সাফল্যের চূড়োয়

 

Madhyamik Topper 2026: ৬৮৮ নম্বর পেয়ে রাজ্যের দশম অর্কপ্রভ, উচ্ছ্বসিত পুরুলিয়া রামকৃষ্ণ মিশন! ইঞ্জিনিয়ার হওয়ার স্বপ্ন অর্কর, মাধ্যমিকে বড় সাফল্যে খুশি পরিবার ও শিক্ষকরা!

মাধ্যমিক রেজাল্ট ২০২৬

পুরুলিয়া : প্রকাশিত হয়েছে মাধ্যমিকের মেধা তালিকা। রাজ্যের বিভিন্ন জেলার পাশাপাশি জঙ্গলমহলের পুরুলিয়া জেলাতেও দারুণ ফলাফল হয়েছে। পুরুলিয়ার রামকৃষ্ণ মিশনের অভূতপূর্ব রেজাল্ট হয়েছে। মেধা তালিকায় জায়গা করে নিয়েছে মোট সাত জন ছাত্র। তার মধ্যে অন্যতম অর্কপ্রভ চক্রবর্তী।‌

মাধ্যমিকের মেধা তালিকায় দশম স্থান অধিকার করেছে এই ছেলে। ‌তার প্রাপ্ত নম্বর ৬৮৮।  পশ্চিম মেদিনীপুর জেলার বাসিন্দা সে। ‌পঞ্চম শ্রেণী থেকে পুরুলিয়া রামকৃষ্ণ মিশনে পড়াশোনা করছে। এ বিষয়ে অর্ক প্রভ চক্রবর্তী বলেন, তার ভীষণই ভাল লাগছে এই রেজাল্টের পর। আগামী দিনে ইঞ্জিনিয়ারিং নিয়ে পড়াশোনা করার ইচ্ছা রয়েছে তার। পড়াশোনার পাশাপাশি খেলাধুলার দিকেও যথেষ্ট আগ্রহ রয়েছে। তার এই ফলাফলের পেছনে তার বিদ্যালয় ও পরিবারের অনেকখানি ভূমিকা রয়েছে।

এ বিষয়ে পুরুলিয়া রামকৃষ্ণ মিশনের প্রধান শিক্ষক স্বামী জ্ঞানরূপানন্দ মহারাজ বলেন, ৯৬ জন পড়ুয়া এবছর রামকৃষ্ণ মিশন থেকে পরীক্ষা দিয়েছিল মাধ্যমিকে। তাদের মধ্যে সাত জন মেধা তালিকায় জায়গা করে নিয়েছে। এটা তাদের কাছে খুবই আনন্দের ও গর্বের বিষয়। প্রতিটি ছেলের পড়াশোনার পাশাপাশি খেলাধুলার ও যথেষ্ট আগ্রহ রয়েছে।

এ বিষয়ে অর্কপ্রভ চক্রবর্তীর বাবা দীনেশ চক্রবর্তী বলেন, ছেলেকে আমরা পঞ্চম শ্রেণীতেই রামকৃষ্ণ মিশনে রেখে গেছিলাম। এই ফলাফলের সম্পূর্ণ ক্রেডিট এই বিদ্যালয়ের। আমরা খুবই খুশি এই ফলাফলে। মাধ্যমিকের মেধা তালিকায় আবারও তাক লাগিয়ে দিল রামকৃষ্ণ মিশনের ছাত্ররা। খুশির হাওয়া জঙ্গলমহলে। ‌

শর্মিষ্ঠা বন্দ্যোপাধ্যায়

(Feed Source: news18.com)