জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: ভেঙে দেওয়া হল ৮০০ বছরের পুরনো শিবমন্দির (demolition of 800-year-old Kakatiya-era Shiva temple)। তেলঙ্গানার ওয়ারাঙ্গাল জেলার (Telangana’s Warangal district) এই ঘটনা বিরাট বিতর্কের জন্ম দিয়েছে। মন্দিরটি খানাপুর মণ্ডলের অশোক নগর (Ashok Nagar in Khanapur Mandal) এলাকার। বুলডোজার দিয়ে ভেঙে দেওয়া হল এই মন্দির। কেন ভেঙে দেওয়া হল মন্দিরটি?
১৩ শতকের
১৩ শতকের রাজা গণপতিদেবের আমল। এই মন্দির চত্বরে উৎকীর্ণ রয়েছে সাত লাইনের একটি তেলুগু লিপি। ১২৩১ খ্রিস্টাব্দের এই লিপিতে রাজাকে মহারাজা ও রাজাধিরাজুলু বলে সম্বোধন করা হয়েছে। ভেঙে গুঁড়িয়ে দেওয়া হয়েছে এহেন মন্দিরটি। দাবি, ওখানে নাকি একটি স্কুল তৈরি করা হবে।
ক্ষতি-অভিযোগ-দাবি
এই ঘটনার পরে অভিযোগ জানানো হয়েছে ন্যাশনাল মনুমেন্টস অথরিটির কাছে। আইনি বিষয়টি দেখছেন রামা রাও ইমানেনি। আর্কিওলজিক্যাল ডিপার্টমেন্ট এই কেসটি নথিবদ্ধ করেছে। তেলঙ্গানা হেরিটেজ অ্য়াক্টে সেকশন ৩০ মোতাবেক আইনি পদক্ষেপ করা হবে। উক্ত অভিযোগে বারবার বলা সত্ত্বেও একটি হেরিটেজ কনজারভেশন কমিটি তৈরি করার বিষয়ে রাজ্য সরকারের ব্যর্থতার দিকেও আঙুল তোলা হয়েছে।
‘রেমন্যান্টস অফ অ্যান ওল্ড ডিলাপিডেটেড স্ট্রাকচার’
ঘটনা ঘটার পরেই সরেজমিনে তদন্ত করার কথা জানিয়ে ওয়ারাঙ্গাল জেলা কালেক্টরস অফিস একটি ক্লারিফিকেশন ইস্যু করে। প্রশাসন ইচ্ছাকৃত ধ্বংসের মত খারিজ করে দিয়েছে। তারা এটাকে ভাঙাচোরা একটি কাঠামোর ধ্বংসাবশেষ (বা ‘রেমন্যান্টস অফ অ্যান ওল্ড ডিলাপিডেটেড স্ট্রাকচার’) হিসেবে উল্লেখ করেছে। ৩০ একর একটি জমি পতিত হয়ে পড়েছিল। সেটা পরিষ্কার করতে গিয়েই ঝোপঝাড়ের মধ্যে থেকে এই ধ্বংসাবশেষটি পাওয়া গিয়েছে।
ইতিহাসবিদ ও স্থপতি
ক্ষুব্ধ লোকজনকে শান্ত করতে তড়িঘড়ি অবশ্য কালেক্টর ড. সত্য শারদা এবং নরসম্পেতের এমএলএ দোন্থি মাধব রেড্ডি এলাকা পরিদর্শনে যান। জানা গিয়েছ, ইতিহাসবিদ ও স্থপতিদের সঙ্গে আলোচনা করে এর সংরক্ষণের কাজ করা হবে। শুধু তাই নয়, এলাকাটি সুরক্ষিতও করা হবে।
(Feed Source: zeenews.com)
