CAB: রাজ্যে পালাবদলের পরেই সিএবি-তে বিগ ব্রেকিং, লিগ থেকে আচমকাই ভ্যানিশ মনোজকে মুখ করা হারবার ডায়মন্ডস!

CAB: রাজ্যে পালাবদলের পরেই সিএবি-তে বিগ ব্রেকিং, লিগ থেকে আচমকাই ভ্যানিশ মনোজকে মুখ করা হারবার ডায়মন্ডস!

দেবাঞ্জন বন্দ্যোপাধ্যায়: রাজ্য পালাবদলের আঁচ এবার খেলার মাঠেও! যে বিজেপি সরকার শপথ নিল, সেদিনই  বড় ধাক্কা খেল CAB। বেঙ্গল প্রো টি-২০ লিগ কমে হয়ে হয়ে হল ৮।

CAB-র তরফে জানানো হয়েছিল, এবার বেঙ্গল প্রো টি-২০ লিগে খেলবে ৯ দল। আগামীকাল, রবিবার ক্রিকেটারদের নিলাম। কিন্তু শেষ মুহুর্তে সরে দাঁড়াল  হারবার ডায়মন্ডস। মনোজ তিওয়ারিকে মুখ করে এগোচ্ছিল দলটি। বস্তুত, নেতৃত্বও দিয়েছেন তিনি। আগে দু’বার খেললেও এবার  বেঙ্গল প্রো টি-২০ লিগে নেই  হারবার ডায়মন্ডস।

শোনা যাচ্ছে, নেপথ্য়ে রাজনৈতিক সমীকরণ।  হারবার ডায়মন্ডসের  র মালিকানা রয়েছে যে সংস্থার হাতে, সেই ‘জিডি স্পোর্টস’-এর অন্যতম কর্ণধার অরুন শরাফ এখন বিচারাধীন। তাঁর কোম্পানি  জিডি মাইনিংসের বিরুদ্ধে  বালি পাচার সহ একাধিক অভিযোগ উঠেছে। তল্লাশিও চালিয়েছে ইডি। মালিকপক্ষের ব্যাঙ্ক অ্যাকাউন্ট নিয়ে সমস্যা রয়েছে বলে খবর। এই পরিস্থিতিতে সংস্থার তরফে সিএবি-কে জানিয়ে দেওয়া হয়ে, তাদের পক্ষ এখন ক্রিকেটে লগ্নি করা সম্ভব নয়। কিন্তু একেবারে শেষবেলায় এই সিদ্ধান্তের ফলে এখন আর CAB-র পক্ষে টি-২০ লিগে নতুন করে কোনও দল অন্তর্ভক্ত করার সুযোগ নেই।

একুশে বিধানসভা ভোটে হাওড়ার শিবপুর কেন্দ্রে তৃণমূল (TMC) প্রার্থী ছিলেন বাংলার প্রাক্তন অধিনায়ক ও বঙ্গজ ক্রিকেটের সর্বকালের সর্বাধিক রানশিকারি (১০ হাজার ১৯৫)। সেবার বিজেপির (BJP-র) হেভিওয়েট প্রার্থী রথীন চক্রবর্তীকে তিরিশ হাজারের উপর ভোটে হারিয়েই বিধায়ক হন তিনি। এরপর মনোজকে ক্রীড়া ও যুবকল্য়াণের প্রতিমন্ত্রীর দায়িত্ব দিয়েছিলেন ক্ষমতাচ্যুত মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)।

ছাব্বিশের নির্বাচনে টিকিটই পাননি মনোজ। তাঁর বদলে টিএমসি এবার শিবপুরে তৃণমূল প্রার্থী করেছিল রানা চট্টোপাধ্যায়কে। যদিও ঘাসফুলের সেই শক্ত ঘাঁটিতেই ফুল ফুটিয়েছেন বিজেপি-র রুদ্রনীল ঘোষ (Rudranil Ghosh)। ১৬ হাজারের উপর ভোটেই জিতেই বিধানসভায় যাবেন অভিনেতা-রাজনীতিবিদ। ঘটনাচক্রে মনোজ ভোটের টিকিট না পেয়ে জানিয়ে ছিলেন যে, তাঁর খারাপ লেগেছিল। এমনকী বিজেপি-র প্রস্তাবের কথাও জানিয়ে ছিলেন মনোজ। আগামী দিনে প্রাক্তন ক্রিকেটার পদ্ম শিবিরে নাম লেখাবেন কিনা তা সময় বলবে। তবে তৃণমূলকে অতীতের অধ্যায় হিসেবে বলেই বিস্ফোরক সাক্ষাৎকার দিয়েছেন সংবাদ সংস্থা পিটিআই-কে। মনোজ নিজেই এক্সে সেই সাক্ষাৎকারের লিংক শেয়ার করেছেন ‘পাপ বাপকেও ছা়ড়ে না’ ক্যাপশন দিয়ে। তৃণমূলের দুর্নীতি থেকে শুরু করে মমতা বন্দ্যোপাধ্যায় ও প্রাক্তন ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাসেরও (Arup Biswas) মুখোশ খুলে দিয়েছেন। পাশাপাশি দল ছাড়ার ঘোষণাও করে দিলেন মমতার হাত থেকে দলের পতাকা নেওয়া মনোজ।

(Feed Source: zeenews.com)