অভিনয়ের কেরিয়ার শেষ ‘বালিকা বধূ’ অভিকার? পাকাপাকিভাবে পাড়ি দিচ্ছেন ব্যাঙ্ককে?

অভিনয়ের কেরিয়ার শেষ ‘বালিকা বধূ’ অভিকার? পাকাপাকিভাবে পাড়ি দিচ্ছেন ব্যাঙ্ককে?
  • অভিনেত্রী অভিকা গৌর ব্যাঙ্ককে বাড়ি কিনেছেন স্বামীর সঙ্গে।
  • অনুরাগীদের মনে প্রশ্ন, তবে কি অভিনয় ছাড়ছেন অভিকা?
  • অভিকা জানিয়েছেন, কাজ ছাড়তে চান না তিনি।
  • বছরের অধিকাংশ সময় মুম্বই-হায়দরাবাদেই থাকবেন তিনি।

কলকাতা: অভিনয়কে কি চিরবিদায় বলতে চলেছেন অভিনেত্রী অভিকা গৌর (Avika Gor)? বিভিন্ন সময়ে বিভিন্ন চরিত্রে তিনি অভিনয় করলেও, দর্শক এখনও তাঁকে মনে রেখেছেন, ‘বালিকা বধূ’ হিসেবেই। ধারাবাহিক ‘বালিকা বধূ’-র কেন্দ্রীয় চরিত্রে যখন অভিকা অভিনয় করতেন, তখন তিনি নেহাতই বালিকা। খুব কম বয়সেই ধারাবাহিকের দুনিয়ায় পা রেখেছিলেন তিনি। তাঁর সারল্য, নিখাদ অভিনয় আপন করে নিয়েছিলেন দর্শকেরা। যথেষ্ট ভালবাসা পেয়েছিলেন অভিকা। এরপরে ধীরে ধীরে, ‘বালিকা বধূ’-র সফর শেষ হয় তাঁর। ‘শ্বশুরাল সিমর কা’ ধারাবাহিকে অভিনয় করেও, যথেষ্ট জনপ্রিয়তা পেয়েছিলেন অভিকা। বিভিন্ন সময়ে, বিভিন্ন চরিত্রে দর্শকদের জনপ্রিয়তা অর্জন করেছেন তিনি। তবে এবার, স্বামীর সঙ্গে ব্যাঙ্ককে পাড়ি দিচ্ছেন তিনি। তবে কী চিরকালের জন্য মায়ানগরী আর অভিনয়কে বিদায় জানাচ্ছেন অভিকা?

ব্যাঙ্ককে অভিকার নতুন ঠিকানা

২০২৫ সালে মিলিন্দের সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন অভিকা, ৭ বছরের সম্পর্ক ছিল তাঁদের। অবশেষে সাত পাকে বাঁধা পড়েন অভিকা ও মিলিন্দ। তবে বিয়ের পরেও, কাজ চালিয়ে গিয়েছেন তিনি। একটা সময়ে হঠাৎ গুঞ্জন উঠেছিল যে, অভিকা অন্তঃসত্ত্বা। তবে সেই জল্পনা যে ভিত্তিহীন, তা নিজেই জানিয়েছেন অভিকা। তবে এবার অভিনেত্রী আর তাঁর স্বামী মিলে ব্যঙ্ককে একটি বাড়ি কিনেছেন। এই খবর নিয়ে অবশ্য তাঁরা কোনও রাখঢাক করতে চাননি। আপাতত ব্যাঙ্ককেই রয়েছেন অভিকা আর মিলিন্দ। তাঁদের স্বপ্নের বাড়ি সাজিয়ে তুলছেন তাঁরা ২ জনেই। কিন্তু এই খবর ছড়িয়ে পড়তেই অনুরাগীদের মনে প্রশ্ন, তবে কি চিরকালের জন্য অভিনয় ছেড়ে দেবেন অভিকা? থাকবেন ব্যাঙ্ককেই?

অভিনয়ের কেরিয়ারে ইতি টানছেন অভিকা?

এই প্রশ্নের উত্তর ও নিজেই দিয়েছেন অভিনেত্রী। অভিকা জানিয়েছেন, তাঁকে কাজের জন্য অধিকাংশ সময়েই মুম্বই বা হায়দরাবাদে থাকতে হবে। চাইলেও তিনি পাকাপাকিভাবে ব্যাঙ্ককে চলে যেতে পারবেন না। পাশাপাশি তিনি জানিয়েছেন, তিনি কাজ ও ছাড়তে চান না। ফলে তিনি বছরের অধিকাংশ সময়েই মুম্বই বা হায়দরাবাদে থাকবেন। নিয়মমাফিক কাজ ও করবেন। ছুটি পেলেই যাবেন ব্যাঙ্কক। পাশাপাশি অভিনেত্রী এ ও জানিয়েছেন, তিনি বিয়ের আগে, বাবা ও মায়ের সঙ্গে তাঁদের বাড়িতে থাকতেন। বিয়ের পরে, শ্বশুর শাশুড়ির সঙ্গে থাকতেন। তবে তিনি এখনও বিশ্বাস করতে পারছেন না যে, তিনি ও মিলিন্দ একা একটা বাড়ি কিনে ফেলেছেন। সেই বাড়ি স্বপ্নের মতো সুন্দর করেই এখন সাজাতে ব্যস্ত অভিকা।

(Feed Source: abplive.com)