জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: বলা হচ্ছে অন্যতম ভয়ংকর হামলা (One of deadliest attacks)! যুদ্ধবিরতির মধ্যেও লেবাননে হামলা (fresh wave of Israeli strikes across Lebanon) অব্যাহত রেখেছে ইসরায়েলি বাহিনী। লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয় (Lebanese health ministry) জানিয়েছে, শনিবার লেবাননের বিভিন্ন জায়গায় ইসরায়েলের একাধিক ভয়ংকর হামলার ঘটনা ঘটে। আর তাতে নিহত হন শিশু-সহ মোট ৩৯ জন (39 people killed)।
হিজবুল্লাহর বিরুদ্ধে
লেবানন মন্ত্রণালয়ের তথ্য বলছে, লেবাননের দক্ষিণাঞ্চলের সাকসাকিয়েহ শহরে ইসরায়েলি হামলায় গতকাল সাতজন নিহত হয়েছেন। এর মধ্যে এক শিশুও রয়েছে। হামলার কথা স্বীকার করেছে ইসরায়েলের সামরিক বাহিনী। তবে তারা বলেছে, তারা লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহর বিরুদ্ধে হামলা চালিয়েছে।
একাধিকবার অস্ত্র-সংঘাত
ইসরায়েল সরকার ও হিজবুল্লাহর মধ্যে গত ১৬ এপ্রিল থেকে যুদ্ধবিরতি চলছে। দুই পক্ষের হয়ে এই যুদ্ধবিরতি ঘোষণা করেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। যদিও যুদ্ধবিরতির মধ্যেই দুই পক্ষ একে অপরের বিরুদ্ধে একাধিকবার অস্ত্র তুলে নিয়েছে।
জোরালো হামলা
মূলত লেবাননের দক্ষিণাঞ্চলে বিমান হামলা চালাচ্ছে ইসরায়েল বাহিনী। দেশটির বরাবরের দাবি, ইরান-সমর্থিত হিজবুল্লাহ সঙ্গে সম্পর্কযুক্ত ব্যক্তি ও তাদের আস্তানায় হামলা চালানো হচ্ছে। গতকাল লেবানন জানায়, সাকসাকিয়েহ শহর-সহ দক্ষিণাঞ্চল জুড়ে জোরালো হামলা চালিয়েছে ইসরায়েলিরা। স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য, হামলায় ৭ জন নিহত, আহত হয়েছেন আরও অন্তত ১৫ জন। আহতদের মধ্যে আছে ৩ শিশুও। আইডিএফ তথা ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী জানিয়েছে, তারা ওই এলাকায় সামরিক উদ্দেশ্যে ব্যবহৃত একটি নির্মাণের ভিতর থেকে কাজ চালানো হিজবুল্লা যোদ্ধাদের লক্ষ্য করে হামলা চালিয়েছে।
প্রত্যাঘাত হিজবুল্লারও
লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয় আরও জানিয়েছে, গত সপ্তাহে লেবানন জুড়ে ইসরায়েলের একের পর এক হামলায় নারী, শিশু-সহ ১২০ জনেরও বেশি মানুষ নিহত হয়েছেন। তবে মন্ত্রণালয় নিহত যোদ্ধা (হিজবুল্লা) ও অসামরিক মানুষের সংখ্যা আলাদা করে জানায়নি। এদিকে হিজবুল্লাও ইসরায়েলের উত্তরাঞ্চলে একটি ড্রোন-হামলা চালিয়েছে। হামলায় তিনজন ইসরায়েলি সেনা আহত হয়েছেন বলে জানা গিয়েছে।
(Feed Source: zeenews.com)
