রানওয়েতে আচমকা ধাক্কা, বিমানের ইঞ্জিন টেনে নিল এক ব্যক্তিকে, কুড়িয়ে জড়ো করতে হল দেহাংশ

রানওয়েতে আচমকা ধাক্কা, বিমানের ইঞ্জিন টেনে নিল এক ব্যক্তিকে, কুড়িয়ে জড়ো করতে হল দেহাংশ
নয়াদিল্লি: বিমানবন্দরের রানওয়েতে ভয়ঙ্কর দুর্ঘটনা। চলন্ত বিমানের কাছে গিয়ে ধাক্কা খেলেন এক ব্যক্তি। বিমানের ইঞ্জিন ভিতরে টেনে নিল তাঁকে। সেই থেকে আগুনও ধরে গেল বিমানের ইঞ্জিনে। ঘটনাস্থলে গিয়ে দেখা গেল, ওই ব্যক্তির দেহাংশ ছড়িয়ে ছিটিয়ে পড়ে রয়েছে রানওয়েতে। বিষয়টি সামনে আসতেই শিউড়ে উঠছেন সকলে। (Plane Accident News)

আমেরিকার ডেনভার থেকে এই ঘটনা সামনে এসেছে। Frontier Flight 4345 বিমানটি লস অ্যাঞ্জেলস যাচ্ছিল। সবেমাত্র রানওয়ে দিয়ে ছুটতে শুরু করেছিল বিমানটি। সেই সময় এক ব্যক্তি বিমানটির কাছাকাছি এসে পড়েন। প্রথমে বিমানটি ধাক্কা মারে তাঁকে। এর পর বিমানের একটি ইঞ্জিন ওই ব্যক্তিকে ভিতরে টেনে নেয়। (Man Killed on Runway)

এতে বিমানের ওই ইঞ্জিনে আগুনও ধরে যায়। এয়ার ট্রাফিক কন্ট্রোলের কাছে যে ফোন যায়, তাতে বিমানের পাইলটকে বলতে শোনা যায়, “টাওয়ার, ফ্রন্টিয়ার ৪৩৪৫। আমরা রানওয়েতে দাঁড়িয়ে পড়ছি। কাউকে একটা ধাক্কা মেরেছি আমরা। আগুন ধরে দিয়েছে একটি ইঞ্জিনে।” সঙ্গে সঙ্গে ওই বিমানটির কাছে ছুটে যান বিমানবন্দরের কর্মীরা। দেখা য়ায়, ছড়িয়ে ছিটিয়ে পড়ে রয়েছে ওই ব্যক্তির দেহাংশ।

বিমানবন্দরের এক কর্মীর কথোপকথনও সামনে এসেছে, যাঁকে বলতে শোনা যায়, “রানওয়েতে কাটা হাত-পা পড়ে রয়েছে। একজনকে ধাক্কা মেরেছে বিমানটি। মানুষের দেহাংশ পড়ে রয়েছে রানওয়েতে।” FlightAware জানিয়েছে, দুর্ঘটনার সময় ঘণ্টায় ১৪৯ কিলোমিটার গতিতে ছুটছিল বিমানটি। ধাক্কা মারার পর ওই ব্যক্তিকে টেনে নেয় বিমানের একটি ইঞ্জিন।

কিন্তু ওই ব্যক্তি ছুটন্ত বিমানের কাছে পৌঁছলেন কী করে? কেউ তাঁকে দেখতে পেলেন না? অজ্ঞাত পরিচয় ওই ব্যক্তি কাঁটাতার পেরিয়ে ঢুকেছিলেন। ঘটনার ঠিক আগে রানওয়েতে পৌঁছে যান তিনি। বিমানটি গতি তোলার সময় ধাক্কা লাগে। ঘটনার সময় বিমানে সওয়ার ছিলেন জন অ্যাথেন্স। তিনি The New York Post-কে জানান, কী হয়েছে প্রথমে বুঝতে পারেননি তাঁরা। হঠাৎ তীব্র শব্দ কানে আসে। শিশুরা কাঁদতে শুরু করে। চিৎকার চেঁচামেচি শুরু হয়ে যায়। 

জন বলেন, “বাবা বলল, ইঞ্জিনে আগুন লাগার পর, তার চারিদিকে মানুষের কাটা পা ঘুরতে দেখা যায়। আমার কাছে ট্রমার মতো।” বিমান সংস্থার তরফে বিবৃতি জারি করে জানানো হয়, বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। গোটা ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে।

(Feed Source: abplive.com)