
এদিন শুরুতে প্রথম বলেই মহম্মদ সিরাজকে ছক্কা হাঁকিয়ে ইনিংসের শুরুটা করে বৈভব। এরপরে কাগিসো রাবাডাকেও দুইটি ছক্কা মারে বৈভব। ইনিংসের তৃতীয় ওভারে সিরাজকে তিন তিনটি চার মারেন বৈভব। তবে ঠিক যখন রীতিমতো দাপট দেখাচ্ছিল বৈভব, তখনই পাল্টা দেন মহম্মদ সিরাজ। ১৪৬.৬ কিমি গতিতে একটি বাউন্সার মারেন তিনি। ব্যাটে, বলে সঠিক সংযোগ ঘটাতে পারেনি বৈভব। আর্শাদ খানের হাত ধরা দেয় বৈভব। ১৬ বলে ৩৬ রানে সাজঘরে ফিরতে হয় বৈভবকে।
পরবর্তীতে রিপ্লেতে দেখা যায় এই উইকেটের ঠিক আগে সিরাজকে ইশারা করছেন আশিস নেহরা। গুজরাত টাইটান্সের কোচকে দেখা যায় মাথার দিকে ইশারা করছেন তিনি। অর্থাৎ তিনি সম্ভবত সিরাজকে বাউন্সারই মারতে বলছিলেন। ঠিক সেইমতোই সিরাজ বৈভবকে বাউন্সার মারেন এবং সাফল্যও পান। বড় সাফল্য পেয়েই সিরাজকে উচ্ছ্বাসে ভাসতে দেখা যায়, আর সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয় গুরু নেহরার এই এই পরামর্শ দেওয়ার মুহূর্তটি।
Masterstroke from Ashish Nehra and Mohammed Siraj nails the execution under pressure🙌
Vaibhav Sooryavanshi falls to the trap 🚨#TATAIPL Revenge Week 2026 ➡️ #RRvGT | LIVE NOW 👉 https://t.co/4f0xDg7EfO pic.twitter.com/ApgaLO8b24
— Star Sports (@StarSportsIndia) May 9, 2026
তবে এই ম্যাচে ৩৬ রানে করেই ইতিহাস গড়ে ফেলে বৈভব। ১৫ বছরের বিস্ময় বালক মাত্র ৫১৪ বল খেলে এই ফর্ম্যাটে খেলতে নেমেই সবচেয়ে কমবয়সি ব্যাটার হিসেবে ১০০ ছক্কা হাঁকায়। আইপিএলে পাওয়ার প্লে-তে সবচেয়ে বেশি ৩০টি ছক্কা হাঁকিয়েছে বৈভবই। এই মরশুমে এখনও পর্যন্ত ৩০টির বেশি ছক্কা পাওয়ার প্লে-তে হাঁকিয়ে ফেলেছে সে। ২০২৪ আইপিএলে অভিষেক শর্মা ২৯টি ছক্কা হাঁকিয়েছিল পাওয়ার প্লে তে। ২০২৬ সালে অভিষেক এখনও পর্যন্ত ২৭টি বা তার বেশি ছক্কা হাঁকিয়েছেন। ২০০৮ সালে সনৎ জয়সূর্য ২২টি ছক্কা হাঁকিয়েছিলেন। ২০২৪ সালে ট্রাভিস হেড ও ২০২৫ সালে জয়সওয়াল ২২টি করে ছক্কা হাঁকিয়েছিলেন।
(Feed Source: abplive.com)
