এক ইশারাতেই বদলে গেল ছবি, থামল বৈভবের বিধ্বংসী ইনিংস, দেখুন ভিডিও
জয়পুর: গুজরাত টাইটান্সের বিরুদ্ধে (RR vs GT) জয়ের জন্য লক্ষ্য ছিল ২৩০ রান। সেই লক্ষ্যে নেমে বৈভব সূর্যবংশী (Vaibhav Sooryavanshi) কিন্তু নিজের স্বভাবচিত ভঙ্গিমাতেই ইনিংসের শুরুটা করেছিল। দুরন্ত ফর্মে দেখাচ্ছিল তাকে। তবে গুজরাত টাইটান্স কোচ আশিস নেহরার (Ashish Nehra) এক ইশারা এবং ঠিক তারপরেই বৈভবের ইনিংস থামান মহম্মদ সিরাজ (Mohammed Siraj)। এদিন শুরুতে প্রথম বলেই মহম্মদ সিরাজকে ছক্কা হাঁকিয়ে ইনিংসের শুরুটা করে বৈভব। এরপরে কাগিসো রাবাডাকেও দুইটি ছক্কা মারে বৈভব। ইনিংসের তৃতীয় ওভারে সিরাজকে তিন তিনটি চার মারেন বৈভব।…



