Pakistan Blast: বিরাট বিস্ফোরণে কেঁপে উঠল গোটা বাজার, ছিন্নবিচ্ছিন্ন ৯ জন, আশঙ্কাজনক বহু

Pakistan Blast: বিরাট বিস্ফোরণে কেঁপে উঠল গোটা বাজার, ছিন্নবিচ্ছিন্ন ৯ জন, আশঙ্কাজনক বহু

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: বিরাট বিস্ফোরণে কেঁপে উঠল উত্তরপশ্চিম পাকিস্তানের খাইবার পাখতুনখাওয়া প্রদেশের একটি বাজার। এখনওপর্যন্ত পাওয়া খবর অনুযায়ী শক্তশালী ওই বিস্ফোরণে নিহত হয়েছেন ৯ জন। আহত ৩৫ জন।

প্রদেশের ডেপুটি কমিশনার হামিদুল্লাহ খান সংবাদমাধ্যমে বলেন, লাকি মারওয়াত জেলার সরাই নওরং শহরে ওই বিস্ফোরণ ঘটে। হাসপাতালে এখনওপর্যন্ত  ৯টি মরদেহ আনা হয়েছে। আহত হয়েছেন ৩৫ জন। তাদের এখন চিকিত্সা চলছে। বাজারের যে জায়গায় বিস্ফোরণ ঘটেছে সেখানে অধিকাংশ দোকানই ভেঙে চুরমার হয়ে গিয়েছে। বাজারে দাঁড়িয়ে থাকা গাড়ি, বাইক দুমড়ে মুচড়ে গিয়েছে।

পুলিস সূত্রে খবর, যাদের মৃত্যু হয়েছে তাদের মধ্যে ২ পুলিসকর্মী রয়েছেন। প্রাথমিক তদন্তে উঠে এসেছে একটি অটো রিক্সায় বিস্ফোরক রাখা হয়েছিল। সেই বিস্ফোরক ফেটেই ওই বিশাল বিস্ফোরণ ঘটে যায়। বিস্ফোরণ স্থলে রয়েছেন হামিদুল্লাহ। তিনি বলেন, যেসব আহতকে হাসপাকালে আনা হয়েছে তাদের অধিকাংশের অবস্থাই আশঙ্কাজনক।   এখনওপর্যন্ত কোনও গোষ্ঠী ওই বিস্ফোরণের দায় স্বীকার করেনি। আপাতত ঘটনাস্থল ঘিরে রেখে আহতদের উদ্ধার ও ঘচনার তদন্ত চলছে।

খাইবার পাখতুনখাওয়া বহু দিন থেকেই উত্তপ্ত। বারেবারেই জঙ্গি হামলায় রক্তাক্ত হয়েছে পাকিস্তানের এই অংশ। পকিস্তানের পক্ষ থেকে বারেবারেই বলা হয়েছে আফগানিস্তান থেকে মদত দেওয়া হচ্ছে খাইবার পাখতুখাওয়ার তেহরিক ই ইনসাফ পার্টিকে।  আফগান সরকার ওই অভিযোগ।

কয়েক দিন আগেই বিস্পোরণে কেঁপে উঠেছিল পাকিস্তানের বান্নু জেলায় একটি পুলিস পোস্ট।  ওই গাড়িবোমা বিস্ফোরণে ১৫ পুলিসকর্মী নিহত হন। তার পরেই এই ঘটনা।

(Feed Source: zeenews.com)