Pakistan Blast: বিরাট বিস্ফোরণে কেঁপে উঠল গোটা বাজার, ছিন্নবিচ্ছিন্ন ৯ জন, আশঙ্কাজনক বহু
জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: বিরাট বিস্ফোরণে কেঁপে উঠল উত্তরপশ্চিম পাকিস্তানের খাইবার পাখতুনখাওয়া প্রদেশের একটি বাজার। এখনওপর্যন্ত পাওয়া খবর অনুযায়ী শক্তশালী ওই বিস্ফোরণে নিহত হয়েছেন ৯ জন। আহত ৩৫ জন। প্রদেশের ডেপুটি কমিশনার হামিদুল্লাহ খান সংবাদমাধ্যমে বলেন, লাকি মারওয়াত জেলার সরাই নওরং শহরে ওই বিস্ফোরণ ঘটে। হাসপাতালে এখনওপর্যন্ত ৯টি মরদেহ আনা হয়েছে। আহত হয়েছেন ৩৫ জন। তাদের এখন চিকিত্সা চলছে। বাজারের যে জায়গায় বিস্ফোরণ ঘটেছে সেখানে অধিকাংশ দোকানই ভেঙে চুরমার হয়ে গিয়েছে। বাজারে দাঁড়িয়ে থাকা গাড়ি, বাইক দুমড়ে মুচড়ে…


