Headline
এখানে প্রকাশিত বেশ কিছু সংবাদ অন্য ভাষা থেকে বাংলায় স্বয়ংক্রিয় পদ্ধতির মাধ্যমে অনুদিত, তাই ভাষান্তরে বানান ও অন্যান্য ত্রুটির জন্য ক্ষমা প্রার্থনীয়।
নমাজের সময় বিস্ফোরণ ইসলামাবাদের মসজিদে, নিহত অন্তত ৬৯; জখম ১৬৯
নমাজের সময় বিস্ফোরণ ইসলামাবাদের মসজিদে, নিহত অন্তত ৬৯; জখম ১৬৯

ইসলামাবাদ : ফের বিস্ফোরণ পাকিস্তানে। ইসলামাবাদের মসজিদে জোরাল আত্মঘাতী বোমা বিস্ফোরণে অন্তত ৬৯ জনের মৃত্যু হয়েছে বলে খবর পাওয়া যাচ্ছে। আহত ১৬৯। নিহতের সংখ্যা বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। শহরের শেহজাদ টাউন এলাকার তারলাই ইমামবার্গা মাজারে বিস্ফোরক নিয়ে ঢুকে পড়ে আত্মঘাতী বোমাডু। তারপরেই এই ঘটনা। পাকিস্তানের বিভিন্ন সংবাদ মাধ্যমের খবর অনুযায়ী, বিকেলের দিকে শিয়া মসজিদের প্রধান ফটকে একজন আত্মঘাতী বোমা হামলাকারী বিস্ফোরণ ঘটায়। নিরাপত্তা আধিকারিকদের উদ্ধৃত করে দ্য টাইমস অফ ইসলামাবাদের রিপোর্ট, মনে হচ্ছে হামলাকারীকে প্রবেশপথে গার্ডরা থামিয়ে…

Read More

পাকিস্তানে বিস্ফোরণের ফলে মৃত দুই শিশু সহ তিন, জখম ১৩
পাকিস্তানে বিস্ফোরণের ফলে মৃত দুই শিশু সহ তিন, জখম ১৩

ইসলামাবাদ: পাকিস্তানে বোমা বিস্ফোরণের (Pakistan bomb blast) ফলে মৃত্যু হল দুই শিশু সহ তিনজনের। মৃতদের মধ্যে একজন মহিলাও রয়েছেন। বিস্ফোরণের ফলে জখম হয়েছে দুই পুলিশকর্মী সহ আরও ১৩ জন। পাকিস্তানের সংবাদসংস্থা ডন-এ প্রকাশিত প্রতিবেদন অনুযায়ী, বিস্ফোরণটি হয়েছে পাকিস্তানের বালোচিস্তানে পিসহীন জেলায়। ওই প্রতিবেদন সূত্রে আরও জানা গেছে, বিস্ফোরণের ঘটনাটি ঘটেছে সুরখাব চকের প্রধান বাজারের কাছে। কয়েকদিন ধরেই খাইবার পাখতুনখোয়া ও বালোচিস্তানের বিভিন্ন চেকপোস্ট ও পুলিশ আধিকারিকদের ওপর বারবার যে হামলার ঘটনা ঘটে চলেছে এটা তার মধ্যে লেটেস্ট ঘটনায প্রসঙ্গত…

Read More

থানার মধ্যেই তীব্র বিস্ফোরণ, পাকিস্তানে মৃত্যু ১২ জনের, আহত কমপক্ষে ৬০
থানার মধ্যেই তীব্র বিস্ফোরণ, পাকিস্তানে মৃত্যু ১২ জনের, আহত কমপক্ষে ৬০

লাহৌর: ফের ভয়াবহ বিস্ফোরণ পাকিস্তানে। এ বার বিস্ফোরণ থানার মধ্যেই (Pakistan Blast)। তাতে কমপক্ষে ১২ জন মারা গিয়েছেন। আহতের সংখ্যা কমপক্ষে ৬০। তবে এই বিস্ফোরণের নেপথ্যে সন্ত্রাসযোগ দেখছেন না সে দেশের গোয়েন্দারা। বরং থানার ভিতর অস্ত্রভাণ্ডারে বিস্ফোরণ ঘটে বলে জানা গিয়েছে। ঘটনাস্থলে পৌঁছেছে দেশের সন্ত্রাসদমন বিভাগও। রয়েছেন ফরেনসিক দল। বিস্ফোরণস্থল থেকে নমুনা সংগ্রহ করা হচ্ছে ৯Pakistan News)। সোয়াট উপত্যকার একটি থানায়, সোমবার রাতে এই বিস্ফোরণ ঘটেছে পাকিস্তানের উত্তর-পশ্চিমের সোয়াট উপত্যকার একটি থানায়, সোমবার রাতে এই বিস্ফোরণ ঘটেছে। ২০০৯ সাল…

Read More

Peshawar Masjid Blast: ভয়ংকর বিস্ফোরণে তছনছ পাক মসজিদ; মৃত কমপক্ষে ২৮, আহত বহু
Peshawar Masjid Blast: ভয়ংকর বিস্ফোরণে তছনছ পাক মসজিদ; মৃত কমপক্ষে ২৮, আহত বহু

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: শক্তিশালী বিস্ফোরণে কেঁপে উঠল পাকিস্তানের পেশওয়ারের এক মসজিদ। বিশাল ওই বিস্ফোরণে ভেঙে পড়ল মসজিদের ছাদ। এখনওপর্য়ন্ত পাওয়া খবর অনুযায়ী ওই বিস্ফোরণে নিহত হয়েছেন ২৮ জন। আহত ১৫০। কারা ওই বিস্ফোরণের সঙ্গে জড়িত তা নিয়ে তদন্তে নেমেছে পুলিস। পেশওয়ারের কমিশনার রিয়াজ মাসুদ বিস্ফোরণে মৃত্যুর কথা স্বীকার করেছেন। তিনি জানিয়েছেন, আহতদের উপযুক্ত চিকিত্সার ব্যবস্থা করা হয়েছে। শহরে জারি হয়েছে ইমার্জেন্সি। এদিকে, শহরের লেডি রিডিং হাসপাতালের মুখপাত্র মহম্মদ আসিম সংবাদমাধ্যমে বলেন, আহতদের অধিকাংশের অবস্থা আশঙ্কাজনক। বিস্ফোরণ নিয়ে…

Read More