ক্যান্সার নিয়ে চিন্তিত ? এই ভিটামিন খেলেই মিলতে পারে সুরাহা, গবেষণায় উঠে এল চাঞ্চল্যকর তথ্য

Cancer Treatment : ক্যান্সার চিকিৎসায় নয়া তথ্য়। গবেষণায় জানা গেছে যে, একটি নির্দিষ্ট ভিটামিনের ডোজ ক্যান্সার রোগের মৃত্যুর ঝুঁকি অনেকটা কমাতে পারে।

আগে ক্যান্সারের ঝুঁকি শুধু বয়স্কদের মধ্যেই দেখা যেত, কিন্তু বর্তমান দিনে শিশু-কিশোর নির্বিশেষে সবাই এই ভয়ঙ্কর রোগের শিকার হচ্ছে। এই রোগের একটি সাধারণ চিকিৎসা হল কেমোথেরাপি। কিন্তু এর ফলাফল সব রোগীর ক্ষেত্রে একরকম হয় না। এরই মধ্যে, একটি নতুন গবেষণা আশার আলো দেখিয়েছে।
 
গবেষণায় জানা গেছে যে, একটি নির্দিষ্ট ভিটামিনের ডোজ ক্যান্সার রোগের মৃত্যুর ঝুঁকি অনেকটা কমাতে পারে। মজার ব্যাপার হল, এটি কেমোথেরাপির মতো এতো ব্যয়বহুল নয়, বরং সহজলভ্য।
 
একটি গবেষণার পর, বিজ্ঞানীরা মনে করছেন যে, সঠিক পরিমাণে ভিটামিন-ডি গ্রহণ করলে শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা শক্তিশালী হয়, যা ক্যান্সারের মতো রোগের চিকিৎসায় আরও ভালো ফল দিতে পারে।
 
ব্রাজিলের সাও পাওলো স্টেট ইউনিভার্সিটিতে (sao paulo state university) একটি গবেষণা করা হয় ক্যান্সার নিয়ে। ৪৫ বছরের বেশি বয়সী ৮০ জন ব্লাড ​​ক্যান্সারে আক্রান্ত মহিলাকে নিয়ে করা হয় এই গবেষণা, যাদের কেমোথেরাপি দেওয়ার প্রস্তুতি নিচ্ছিলো হাসপাতালগুলো।
 
গবেষণার জন্য, মহিলাদের দুটি দলে ভাগ করা হয়। একটি দলকে প্রতিদিন ২,০০০ আইইউ ভিটামিন ডি দেওয়া হয়। আর অন্য দলটিকে একটি প্ল্যাসিবো পিল দেওয়া হয়েছিল। ছয় মাস ধরে চলে এই প্রক্রিয়া। তারপর যা ঘটলো বিজ্ঞানীরা দেখে অবাক হয়ে যান।
 
গবেষণায় দেখা গেল যে, যেসব মহিলাদের ভিটামিন-ডি ট্যাবলেট দেওয়া করেছিলেন, কেমোথেরাপির পর তাদের ৪৩ শতাংশের ক্যান্সারের লক্ষণ কমে যায়। যেখানে অন্য দলের মহিলাদের ক্ষেত্রে এই হার ছিল মাত্র ২৪ শতাংশ। এর থেকে প্রমাণিত হয়েছে যে, ক্যান্সার চিকিৎসায় ভিটামিন-ডি সাহায্য করতে পারে।
 
গবেষণায় আরও দেখা গেছে যে, যেসব মহিলাদের ভিটামিন-ডি ট্যাবলেট দেওয়া হয়েছিল, তাদের শরীরে আগে থেকেই ভিটামিন ডি-এর ঘাটতি ছিল। তবে, চিকিৎসার সময় তাদের ভিটামিন ডি-এর মাত্রা বাড়ার সঙ্গে সঙ্গে তাদের অবস্থারও উন্নতি ঘটে। সুতরাং, এটা বলা যায় যে, ভিটামিন ডি শুধু ক্যান্সার রোগীদের জন্যই নয়, বরং সকলের জন্যই খুব প্রয়োজনীয় একটি ভিটামিন।
 
তবে, অতিরিক্ত পরিমাণে এটি গ্রহণ করা খুবই ক্ষতিকারক। অতিরিক্ত গ্রহণের ফলে বমি, দুর্বলতা এবং কিডনির সমস্যা হতে পারে। তাই, ডাক্তারের পরামর্শ ছাড়া গ্রহণ করবেন না।
 
পরিশেষে এই গবেষণা থেকে বলা যায়, ভিটামিন ডি কেমোথেরাপিকে আরও ভালোভাবে কাজ করতে সাহায্য করতে পারে এবং এটি একটি সস্তা ও সহজ বিকল্পও হতে পারে।
 
তবে মনে রাখবেন, এটি এখনও সম্পূর্ণরূপে প্রমাণিত কোনও চিকিৎসা পদ্ধতি নয়। তাই, এই নিয়ে আরও গবেষণা চলছে। বিজ্ঞানীরা মনে করেন যে, প্রাথমিক ফলাফল ভাল পাওয়া যেতে পারে। কিন্তু এই উপকারিতার জন্য শুধুমাত্র ভিটামিন ডি-ই দায়ী কিনা তা এখনও স্পষ্ট নয়। এর পেছনে অন্যান্য কারণও থাকতে পারে। ভিটামিন-ডি কেমোথেরাপির সঙ্গে কীভাবে কাজ করে, তা নির্দিষ্টভাবে বোঝার জন্য আরও গবেষণা করা হবে।
 
(Feed Source: abplive.com)