
The Family Man Actor Sharib Hashmi: শরিব হাশমির ব্যক্তিগত জীবনের এক কঠিন অধ্যায় সামনে এল সম্প্রতি। দ্য ফ্যামিলি ম্যান খ্যাত অভিনেতা জানিয়েছেন, তাঁর স্ত্রী নাসরিন গত আট বছর ধরে ওরাল ক্যানসারের সঙ্গে লড়াই করছেন। এখন পরিস্থিতি আরও কঠিন, কেন?
স্ত্রীর ক্যানসারের লড়াই নিয়ে আবেগঘন অভিনেতা। মুখ খুললেন দ্য ফ্যামিলি ম্যান-খ্যাত অভিনেতা শরিব হাশমি।
শরিব হাশমির ব্যক্তিগত জীবনের এক কঠিন অধ্যায় সামনে এল সম্প্রতি। দ্য ফ্যামিলি ম্যান খ্যাত অভিনেতা জানিয়েছেন, তাঁর স্ত্রী নাসরিন গত আট বছর ধরে ওরাল ক্যানসারের সঙ্গে লড়াই করছেন।
২০১৮ সালে প্রথম বার ধরা পড়ে এই রোগ। তারপর থেকে পাঁচ বার ক্যানসারকে হারিয়ে ফিরেছেন তিনি। তবে সম্প্রতি ষষ্ঠ বার ফের ফিরে এসেছে সেই মারণরোগ।
এক সাক্ষাৎকারে শরিব বলেন, ”ওর পাঁচ বার অস্ত্রোপচার হয়েছে। পাঁচ বার ক্যানসার ফিরে এসেছে। এখন ষষ্ঠ বার ধরা পড়েছে এবং এ বার শরীরের বিভিন্ন জায়গায় ছড়িয়ে পড়েছে। তবে চিকিৎসা চলছে। যেভাবে ও এই পরিস্থিতির মোকাবিলা করছে, তা আমাদেরও সাহস জোগায়। ওর ক্যানসার অত্যন্ত আক্রমণাত্মক প্রকৃতির, তাই বার বার ফিরে আসে। তবু ও অসাধারণ সাহস নিয়ে লড়াই করে চলেছে।”
শরিবের স্ত্রী নাসরিনও জানিয়েছেন, এই কঠিন সময়ে অভিনেতা সব সময় তাঁর পাশে থেকেছেন। তাঁর কথায়, ”শ্যুটিং থাকলেও ও হাসপাতালে চলে আসত। ভর্তি হওয়া থেকে ছাড়া পাওয়া পর্যন্ত আমার পাশ ছেড়ে কোথাও যেত না। ওকে পাশে পেলে আমার অনেক সাহস হত।”
২০০৩ সালের ২৭ ডিসেম্বর বিয়ে করেন শরিব ও নাসরিন। তাঁদের এক পুত্র ও এক কন্যাসন্তান রয়েছে।
অভিনয়ের পাশাপাশি ব্যক্তিগত জীবনের এই কঠিন লড়াই নিয়েও এখন চর্চায় রয়েছেন শরিব হাশমি। সম্প্রতি তাঁকে দেখা গিয়েছে তরলা ছবিতে, যেখানে তিনি হুমা কুরেশি অভিনীত তরলা দালালের স্বামীর ভূমিকায় অভিনয় করেছিলেন।
(Feed Source: news18.com)
