Trump Visits China: ড্রাগনের দেশে ট্রাম্প; মুখোমুখি দুই মহাশক্তিধর; অত্যন্ত গুরুত্বপূর্ণ কী কী থাকছে আলোচনার টেবিলে

Trump Visits China: ড্রাগনের দেশে ট্রাম্প; মুখোমুখি দুই মহাশক্তিধর; অত্যন্ত গুরুত্বপূর্ণ কী কী থাকছে আলোচনার টেবিলে

Trump Arrives in China: দশ বছরের মধ্যে কোনো মার্কিন প্রেসিডেন্টের প্রথম চিন সফর এটি। ওয়াশিংটন থেকে এয়ারফোর্স ওয়ানে বুধবার বেইজিং ক্যাপিটাল ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে নামেন ডোনাল্ড ট্রাম্প। ফুল দিয়ে অভ্যর্থনা জানানো হয় তাঁকে, স্বাগতম জানান ৩০০ চিনা তরুণ।

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: চিনে (China) গেলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প (US President Donald Trump)। জি জিনপিং (Xi Jinping)-এর সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠকে (bilateral meeting) বসবেন মার্কিন প্রেসিডেন্ট (Donald Trump)। প্রায় দশ বছরের মধ্যে কোনো মার্কিন প্রেসিডেন্টের (US President) প্রথম চিন সফর এটি। ওয়াশিংটন থেকে এয়ারফোর্স ওয়ানে আজ, বুধবার চিনের স্থানীয় সময় সন্ধে ৭টা ৫০ মিনিটে বেইজিং ক্যাপিটাল ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে নামেন ডোনাল্ড ট্রাম্প (Donald Trump)। এয়ারপোর্টে ট্রাম্পকে ফুল দিয়ে অভ্যর্থনা জানানো হয়। এরপর তিনি লাল গালিচা ধরে হেঁটে যান। সেসময় দুপাশে সাদা ইউনিফর্ম পরা ৩০০ জন চিনা তরুণ সারিবদ্ধভাবে দাঁড়িয়ে তাঁকে স্বাগত জানান।

এক দশক পরে

দীর্ঘ প্রায় এক দশক পরে তিন দিনের রাষ্ট্রীয় সফরে চিনে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ট্রাম্পের এই সফরে সঙ্গী হিসেবে রয়েছেন মার্কিন যুক্তরাষ্ট্রের বড় টেক কোম্পানিগুলির বেশ কয়েকজন শীর্ষ কর্মকর্তা। অ্যাপলের শীর্ষ কর্মকর্তা টিম কুক, টেসলা ও স্পেসএক্সের প্রধান ইলন মাস্ক এবং ব্ল্যাকরকের ল্যারি ফিঙ্ক এই দলে রয়েছেন বলে জানা গিয়েছে। এছাড়া মেটার ভাইস চেয়ারম্যান ডিনা পাওয়েল ম্যাককর্মিক, ভিসার প্রধান নির্বাহী রায়ান ম্যাকলনার্নি, বোয়িংয়ের প্রেসিডেন্ট ও প্রধান নির্বাহী কেলি ওর্টবার্গ, ব্ল্যাকস্টোনের প্রধান নির্বাহী স্টিফেন শোয়ার্জম্যান, কার্গিলের প্রধান নির্বাহী ও চেয়ারম্যান ব্রায়ান সাইকস-সহ আরও বেশ কিছু মার্কিন কোম্পানির উচ্চপদস্থ কর্মকর্তারাও যাচ্ছেন।

ট্রাম্পের সম্মানে জিনপিং 

চিনের প্রেসিডেন্ট জি জিনপিং ট্রাম্পকে স্বাগত জানানোর জন্য বড় আয়োজন করছেন। মার্কিন প্রেসিডেন্টের সম্মানে প্রস্তুতি নেওয়া হয়েছে বিশেষ ভোজসভারও। চিনের শীর্ষ নেতারা এইসব আয়োজনের মাধ্যমে ট্রাম্পকে সমাদর ও আপ্যায়ন করবেন। শেষবার ২০১৭ সালে ট্রাম্প চিন সফরে এসেছিলেন। সেই সময়েও তাঁর সম্মানে ছিল নানা আয়োজন, ছিল বিশেষ আপ্যায়নের ব্যবস্থাও। এমনকি চিনের যে শহরে জনসাধারণের প্রবেশ নিষিদ্ধ, ট্রাম্পের জন্য সেখানেও নৈশভোজের ব্যবস্থা করা হয়েছিল সেবার। যা ট্রাম্পের আগে মার্কিন আর কোনো প্রেসিডেন্টের সম্মানে করা হয়নি। এবারের সফরেও এমন চমকপ্রদ কোনও বিশেষ সংবর্ধনা ও জাঁকজমকপূর্ণ আয়োজন থাকছে বলেই খবর পাওয়া যাচ্ছে। মার্কিন প্রেসিডেন্টের সম্মানে এবার ঝংনানহাইয়ের অন্দরমহলে নৈশভোজ রাখা হতে পারে বলেই জানা গিয়েছে। যেটি চিনের শীর্ষ নেতৃত্বের বসবাসের এলাকা ও কর্মস্থল।

তাৎপর্যপূর্ণ, ঐতিহাসিক

বেইজিংয়ের ঐতিহাসিক তিয়েনআনমেন স্কোয়ারে কয়েকদিন ধরেই নিরাপত্তা জোরদার করা হয়েছে। সামাজিক মাধ্যমে বিশেষ এক প্যারেড বা বড় ও সুপরিকল্পিত কোনো আয়োজনের গুঞ্জন ছড়িয়েছে। বড় এই ঘটনার প্রস্তুতি শুরু হয়েছিল নীরবেই। এই সফরে আলোচনা, ভোজসভা এবং টেম্পল অব হেভেন পরিদর্শন অন্তর্ভুক্ত থাকবে। ট্রাম্প ও চিনা প্রেসিডেন্ট জি জিনপিং– দুজনেই সম্ভবত আশা করবেন যে এই সফর ফলদায়ক হবে। বিশ্বের দুই ক্ষমতাধর নেতার এই শীর্ষ বৈঠক আগামী বছরগুলির জন্য খুবই তাৎপর্যপূর্ণ একটি ঘটনা হতে চলেছে বলে মত সংশ্লিষ্ট মহলের।

(Feed Source: zeenews.com)