Leena Gangopadhyay Resigns as Chairperson of West Bengal Commission for Women: রাজ্য মহিলা কমিশনের চেয়ারপার্সন পদ থেকে ইস্তফা দিলেন লীনা গঙ্গোপাধ্যায়। ইস্তফা দিয়ে টলিপাড়ার বিতর্ক ও ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে মুখ খুললেন লীনা। মেয়াদ শেষের আগেই কেন সরলেন লীনা গঙ্গোপাধ্যায়? জল্পনা তুঙ্গে টলিপাড়ায়।
জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: জল্পনার অবসান। রাজ্য মহিলা কমিশনের চেয়ারপার্সনের পদ থেকে ইস্তফা দিলেন চিত্রনাট্যকার ও প্রযোজক লীনা গঙ্গোপাধ্যায় (Leena Gangopadhyay)। গত শুক্রবারই তিনি তাঁর পদত্যাগপত্র জমা দিয়েছেন বলে নিশ্চিত করেছেন। বুধবার কমিশনের দপ্তরে তাঁর উপস্থিত থাকার কথা এবং সেখানেই এই সিদ্ধান্ত নিয়ে আনুষ্ঠানিক ঘোষণা হতে পারে বলে খবর।
ইস্তফার খবর চাউর হতেই রাজনৈতিক মহল থেকে টলিপাড়া—সর্বত্রই আলোচনার ঝড় উঠেছে। এ প্রসঙ্গে লীনা গঙ্গোপাধ্যায় সংবাদমাধ্যমকে বলেন, গত শুক্রবার ইস্তফা পত্র দিয়েছেন। তবে এখনও পর্যন্ত তাঁর কাছে কমিশনের তরফে কোনও প্রত্যুত্তর আসেনি। বুধবার দফতরে যাওয়া প্রসঙ্গে তিনি জানান, “দপ্তরে তো আমাকে যেতেই হয়। ওটা আমার কাজের জায়গা। এখনও অতীত হয়ে যায়নি। তাই যাব।”
নিয়ম অনুযায়ী, মহিলা কমিশনের চেয়ারপার্সন পদে টানা ৯ বছর থাকা যায়। সেই নিরিখে আগামী জুলাই মাসেই লীনার মেয়াদ শেষ হওয়ার কথা ছিল। মেয়াদ ফুরনোর মাত্র দু’মাস আগেই কেন তিনি সরে দাঁড়ালেন, তা নিয়ে নানা প্রশ্ন উঠছে। সম্প্রতি অভিনেতা রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়ের মৃত্যুর পর টলিউডের একাংশ লীনার পদত্যাগের দাবিতে সরব হয়েছিল। যদিও সেই বিতর্কের সঙ্গে এই ইস্তফার কোনও সরাসরি যোগ আছে কি না, তা নিয়ে মুখ খোলেননি তিনি।
পাশাপাশি রাজ্যে রাজনৈতিক পালাবদলের পরেই তাঁর এই সিদ্ধান্ত নিয়ে উঠছে প্রশ্ন। তবে এবার স্বাভাবিকভাবেই তাঁর এই সিদ্ধান্তে রাজ্য মহিলা কমিশনের পরবর্তী চেয়ারপার্সন কে হবেন, তা নিয়ে এখন নতুন করে জল্পনা শুরু হয়েছে।
(Feed Source: zeenews.com)
,
Leena Gangopadhyay,
Leena Gangopadhyay news today,
Leena Gangopadhyay resignation,
Magic Moments,
Magic Moments production house,
resignation,
Tollywood Controversy,
Tollywood News,
WB Women Commission News,
WB Women's Commission chairperson,
West Bengal,
Women's Commission Chairperson