West Bengal: Leena Gangopadhyay মেয়াদ ফুরোনোর আগেই মহিলা কমিশন ছাড়লেন লীনা গঙ্গোপাধ্যায়, কেন এই সিদ্ধান্ত? জল্পনা তুঙ্গে
Leena Gangopadhyay Resigns as Chairperson of West Bengal Commission for Women: রাজ্য মহিলা কমিশনের চেয়ারপার্সন পদ থেকে ইস্তফা দিলেন লীনা গঙ্গোপাধ্যায়। ইস্তফা দিয়ে টলিপাড়ার বিতর্ক ও ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে মুখ খুললেন লীনা। মেয়াদ শেষের আগেই কেন সরলেন লীনা গঙ্গোপাধ্যায়? জল্পনা তুঙ্গে টলিপাড়ায়। জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: জল্পনার অবসান। রাজ্য মহিলা কমিশনের চেয়ারপার্সনের পদ থেকে ইস্তফা দিলেন চিত্রনাট্যকার ও প্রযোজক লীনা গঙ্গোপাধ্যায় (Leena Gangopadhyay)। গত শুক্রবারই তিনি তাঁর পদত্যাগপত্র জমা দিয়েছেন বলে নিশ্চিত করেছেন। বুধবার কমিশনের দপ্তরে তাঁর উপস্থিত থাকার…

