ঐতিহাসিক ম্যাচে স্মরণীয় শতরানের ইনিংস, কেকেআরের বিরুদ্ধে একাধিক রেকর্ড গড়লেন বিরাট কোহলি

ঐতিহাসিক ম্যাচে স্মরণীয় শতরানের ইনিংস, কেকেআরের বিরুদ্ধে একাধিক রেকর্ড গড়লেন বিরাট কোহলি

Virat Kohli: ঐতিহাসিক ম্যাচে স্মরণীয় শতরানের ইনিংস, কেকেআরের বিরুদ্ধে একাধিক রেকর্ড গড়লেন বিরাট কোহলি

বিগত দুই ম্যাচে খাতাই খুলতে পারেননি। তবে কেকেআরের বিরুদ্ধে বিরাট কোহলিকে রায়পুরে একেবারে স্বমহিমায় দেখা গেল।

কোহলি কেকেআরের বিরুদ্ধে দুরন্ত শতরান হাঁকালেন। আর এই ম্যাচেই তৈরি করলেন একাধিক ইতিহাস।

এদিন কোহলি মাঠে নামতেই ইতিহাস তৈরি হয়। তিনি মহেন্দ্র সিংহ ধোনিকে পিছনে ফেলে আইপিএলের সর্বাধিক ২৭৯ ম্যাচ খেলার রেকর্ড নিজের নামে করে ফেলেন।

এতো ছিল ফিল্ডিংয়ের বিষয়। ব্যাটিংয়েও ‘কিং কোহলি’ একাধিক ইতিহাস গড়েন। শুরুতে দুই ম্যাচ পরে প্রথম রান করেই কোহলিকে বেশ উচ্ছ্বসিত দেখায়। ২১ রানে জীবনদানও পান তিনি। তবে তারপরেই চলে ইতিহাস গড়ার খেলা।

৫৮ বলে এদিন নিজের আইপিএল কেরিয়ারের নবম শতরান হাঁকান। নিঃসন্দেহেই এটি আইপিএল ইতিহাসে কোনও ব্যাটারের সর্বকালের সর্বাধিক শতরান।

কোহলি এই ম্যাচে ১৪ হাজার টি-টোয়েন্টি রানের গণ্ডি পার করে ফেলেন। ক্রিস গেলকে (৪২৩) পিছনে ফেলে দ্রুততম ব্যাটার হিসাবে কোহলি এদিন এই গণ্ডি পার করলেন।

টি-টোয়েন্টিতে শতরানের (১০) নিরিখেও কোহলি যুগ্মভাবে তৃতীয় স্থানে উঠে এলেন।

জস বাটলারের একাধিক কৃতিত্বেও ভাগ বসান বিরাট। আইপিএলে রান তাড়া করতে নেমে কোহলি এদিন তিনটি সেঞ্চুরি হাঁকিয়ে ফেললেন। একাধিক আইপিএল ফ্র্যাঞ্চাইজ়ির বিরুদ্ধে কোহলি একাধিক শতরান হাঁকানোর কৃতিত্বও গড়লেন। দুইটি বাটলারের সঙ্গে যুগ্মভাবে সর্বকালীন রেকর্ড। আর কোহলির এই শতরানের ইনিংসে ভর করেই ছয় উইকেটে কেকেআরকে হারায় আরসিবি।

(Feed Source: abplive.com)