
Uttar Pradesh Storm: বুধবার রাতে ঝড়ের দাপটে রাজ্যের বিভিন্ন শহরের রাস্তায় বড় বড় গাছ উপড়ে রাস্তায় এসে পড়েছে। এর ফলে বহু সড়ক অবরুদ্ধ হয়ে পড়েছে
জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: ভংয়কর ঝড়জলে তোলপাড় উত্তরপ্রদেশের একাধিক জেলা। বাড়ি ধসে, গাছ পড়ে, বিদ্যুতের খুঁটি উপড়ে বিধ্বস্থ চেহারা নিয়েছে বহু এলাকা। এর জেরে এখনওপর্যন্ত ৫৪ জনের মৃত্যুর খবর পাওয়া যাচ্ছে। মৃতের সংখ্যা আরও বাড়তে পারে। যুদ্ধকালীন তত্পরতায় শুরু হয়েছে উদ্ধারকাজ।
ঝড়বৃষ্টিতে সবচেয়ে বেশি মানুষের মৃত্যু হয়েছে প্রয়াগরাজ জেলায়। সেখানে মৃতের সংখ্যা ১৬। ভাদোহিতে মৃতের সংখ্যা ১৫, মির্জাপুরে মৃত্যু হয়েছে ১০ জনের, ফতেহপুরে মৃত্যু হয়েছে ৯ জনের। হান্দিয়াতে ৭ জন, ফুলপুরে ৪ জন, সোরোনে ৩ জন এবং মেজাতে ২ জন প্রাণ হারিয়েছেন। বহু রাস্তা গাছ পড়ে অবরুদ্ধ হয়ে রয়েছে। হান্দিয়াতে ৭ জন, ফুলপুরে ৪ জন, সোরোনে ৩ জন এবং মেজাতে ২ জন প্রাণ হারিয়েছেন। এই এলাকাগুলোতে ঝড়ের প্রভাব ছিল সবচেয়ে বেশি। সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়ে একটি ভিডিয়োতে দেখা গিয়েছে, ঝড়ের দাপটে উড়ে যাচ্ছেন এক ব্যক্তি।
ধবার রাতে ঝড়ের দাপটে রাজ্যের বিভিন্ন শহরের রাস্তায় বড় বড় গাছ উপড়ে রাস্তায় এসে পড়েছে। এর ফলে বহু সড়ক অবরুদ্ধ হয়ে পড়েছে। পাথর গির্জাঘর, অশোক নগর,কাছারি রোড এবং কল্যাণী দেবীর মতো এলাকাগুলোতে বেশি গাছ পড়ার খবর পাওয়া গিয়েছে। বহু জায়গা বিদ্যুত্ বিচ্ছিন্ন। দ্রুত বিদ্যুত্ সরবারহ চালু করতে কাজ করছেন বিদ্যুত্ দফতরের কর্মীরা।
সরকারি আধিকারিকদের মতে বুধবার বিকেল ৫ নাগাদ হঠাৎ আবহাওয়া বদলে যায়। প্রচণ্ড ধূলিঝড় ও ঘন মেঘের কারণে দিনের বেলাতেই এলাকাটি অন্ধকারে ডুবে যায়। ঝড়ের তীব্রতা বেশি থাকায় বাইরে থাকা মানুষের জন্য চলাফেরা বিপজ্জনক হয়ে পড়ে, তাই বাসিন্দারা ঘরের ভেতরেই অবস্থান নেন।
সবচেয়ে মর্মান্তিক ঘটনাটি ঘটেছে সুরিয়াবান থানা এলাকার খরগসেনপুর গ্রামে। সেখানে ঝড়ের সময় একটি গাছ একটি বাড়ির ওপর ভেঙে পড়লে এক নারী ও তার তিন মেয়ে-সহ মোট চারজন মারা গেছেন।
(Feed Source: zeenews.com)
