Delhi Gang Rape: ‘নির্লজ্জ’ দিল্লি: চলন্ত বাসে ২ ঘণ্টা ধরে তিন সন্তানের মাকে গণধর্ষণ, ফিরল হাড়হিম নির্ভয়া স্মৃতি

Delhi Gang Rape: ‘নির্লজ্জ’ দিল্লি: চলন্ত বাসে ২ ঘণ্টা ধরে তিন সন্তানের মাকে গণধর্ষণ, ফিরল হাড়হিম নির্ভয়া স্মৃতি

Delhi Rani Bagh Running Bus Gang Rape: নির্যাতিতা ৩০ বছরের যুবতী মঙ্গলপুরীর কারখানায় কাজ সেরে গভীর রাতে বাড়ি ফিরছিলেন। সেইসময়ই ঘটে ভয়াবহ ঘটনাটি। তাঁকে জোর করে বাসে টেনে তুলে শুরু হয় অত্যাচার। পুলিসের কাছে হাড়হিম করে দেওয়া জবানবন্দি নির্যাতিতার।

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: আবারও দিল্লি! আবারও  গণধর্ষণ! আবারও সেই হাড়হিম করে দেওয়া ভয়ংকর-ভয়ানক নির্ভয়া কাণ্ডের ভয়াবহ স্মৃতির ফিরে আসা। ফের চলন্ত বাসে গণধর্ষণ দিল্লিতে। একটি বেসরকারি স্লিপার বাসের ভিতর গণধর্ষণের অভিযোগ। দিল্লির রানিবাগ এলাকায় ওই চলন্ত বেসরকারি স্লিপার বাসের ভিতর গণধর্ষণের অভিযোগ। ভয়াবহ এই ঘটনাটি ঘটেছে বুধবার রাতে। এই ঘটনায় ইতিমধ্যেই গ্রেফতার ওই বাসের চালক ও খালাসি।

পুলিস সূত্রে খবর, নির্যাতিতা ৩০ বছরের এক শ্রমজীবী যুবতী। মঙ্গলপুরীর একটি কারখানায় কাজ সেরে গভীর রাতে বাড়ি ফিরছিলেন তিনি। অভিযোগ, সেইসময় রাস্তার ধারে দাঁড়িয়ে থাকা এক যুবকের কাছে সময় জানতে চান ওই মহিলা। সেই সুযোগেই তাঁকে জোর করে বাসের ভিতরে টেনে নিয়ে যায় অপরাধীরা। বাসে আরও কয়েক জন উপস্থিত ছিলেন বলে দাবি করেছেন নির্যাতিতা। এরপর ওই বাসের ভিতরই চলে নির্যাতন।

পুলিস সূত্রে খবর, প্রায় দু’ঘণ্টা ধরে চলন্ত বাসে তাঁর উপর নির্যাতন চলে। বাসটি নানা এলাকা ঘুরে নাঙ্গলোই পর্যন্ত যায় বলেও অভিযোগ। মহিলা সাহায্যের জন্য চিৎকার করলেও কেউ কর্ণপাত করেননি। পরে গুরুতর আহত অবস্থায় তাঁকে রাস্তার ধারে ফেলে দিয়ে পালিয়ে যায় অভিযুক্তেরা। খবর পেয়ে পুলিস তাঁকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়। মেডিক্যাল পরীক্ষায় ধর্ষণের প্রমাণ মিলেছে বলে দাবি তদন্তকারীদের।

ইতিমধ্যেই এই ঘটনায় ‘অপরাধের স্থল’ ওই স্লিপার বাসটিকে বাজেয়াপ্ত করেছে পুলিস। ইতিমধ্যেই চালক ও কনডাকটরকে গ্রেফতার করেছে পুলিস। সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখে বাকি অভিযুক্তদের খোঁজ চলছে। পুলিসের কাছে নির্যাতিতা জানিয়েছেন, তিনি পীতমপুরার ঝুপড়ি এলাকায় থাকেন। স্বামী অসুস্থ স্বামী। তিন কন্যার দায়িত্ব তাঁর উপরেই। ইতিমধ্যেই এই ঘটনায় সবদিক খতিয়ে দেখে তদন্ত শুরু করেছে পুলিস।

(Feed Source: zeenews.com)