Rajdhani Express Fire : রাজধানী এক্সপ্রেসে আগুন! ভয়াবহ অগ্নিকাণ্ড, নিমেষে ভস্মীভূত ট্রেনের দু’টি কামরা

Rajdhani Express Fire : রাজধানী এক্সপ্রেসে আগুন! ভয়াবহ অগ্নিকাণ্ড, নিমেষে ভস্মীভূত ট্রেনের দু’টি কামরা

Fire In Rajdhani Express Coach : রাজধানী এক্সপ্রেসের বি-১ কামরার এসএলআর প্রান্তের অংশে আগুনের ফুলকি দেখা যায়। সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে সঙ্গে সঙ্গেই উপরের বৈদ্যুতিক সংযোগ বিচ্ছিন্ন করা হয়। পরবর্তীতে আগুন যাতে আরও ছড়িয়ে না পড়ে, সেই কারণে ক্ষতিগ্রস্ত বি-১ কামরাটিকে ট্রেন থেকে আলাদা করে দেওয়া হয়।

দুটি কামরায় আগুন।

নয়াদিল্লি : রবিবার তিরুবনন্তপুরম–হজরত নিজামুদ্দিন রাজধানী এক্সপ্রেসের বি-১ কামরায় আগুন লেগে যায়। যার ফলে রেল কর্তৃপক্ষকে জরুরি পদক্ষেপ নিতে হয়। সংবাদ সংস্থা এএনআই-এর প্রতিবেদন অনুযায়ী, পশ্চিম মধ্য রেলের কোটা বিভাগের অধীনে লুনি রিছা এবং বিক্রমগড় আলোট স্টেশনের মাঝামাঝি রাস্তায় এই ঘটনা ঘটে।