Supreme Court: প্রধানমন্ত্রী মোদির আহ্বানে সাড়া, সুপ্রিম কোর্টে ২ দিন WFH, ভার্চুয়াল মাধ্যমে শুনানি

Supreme Court: প্রধানমন্ত্রী মোদির আহ্বানে সাড়া, সুপ্রিম কোর্টে ২ দিন WFH, ভার্চুয়াল মাধ্যমে শুনানি

Supreme Court: শীর্ষ আদালতের তরফে জানানো হয়েছে, মঙ্গলবার থেকে বৃহস্পতিবার পর্যন্ত হাইব্রিড ব্যবস্থায় শুনানি হবে। ফলে অংশগ্রহণকারীরা চাইলে সরাসরি আদালতে উপস্থিত থাকতে পারবেন, অথবা ভার্চুয়াল মাধ্যমেও শুনানিতে অংশ নিতে পারবেন।

সুপ্রিম কোর্ট

নয়াদিল্লি: মধ্য এশিয়ার সংঘাতের জেরে জ্বালানি বাজারে অস্থিরতা তৈরি হওয়ায় জ্বালানি সাশ্রয়ের জন্য আহ্বান জানিয়েছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি৷ তারপরেই শুক্রবার সুপ্রিম কোর্টের ঘোষণা, সপ্তাহে দু’দিন ভার্চুয়াল মাধ্যমে শুনানি হবে। সোমবার এবং শুক্রবার যদি অন্য কোনও পার্শিয়াল হিয়ারিং অথবা মিসলেনিয়াস দিন থাকে— সেই দিনগুলি ভার্চুয়াল হিয়ারিং হবে সর্বোচ্চ আদালতে। পাশাপাশি, সপ্তাহে দু’দিন রেজিস্ট্রির সমস্ত বিভাগের কর্মীদের ৫০% ওয়ার্ক ফ্রম হোম হবে। সিদ্ধান্ত জানানো হল সর্বোচ্চ আদালতের তরফে।