
শুভেন্দু অধিকারীর এই সিদ্ধান্তে আশ্বস্ত অভয়ার পরিবার। অভয়ার বাবা শেখর দেবনাথ, ‘শুভেন্দু অধিকারী আগে বলেছিলেন যে ক্ষমতায় এলে অভয়া কাণ্ডে কমিশন গঠন করবেন এবং আর জি করের বিচার উনি দেবেনই। মাটি খুঁড়ে অপরাধীদের বের করবেন। পুলিশ অফিসাররা যারা গাফিলতি করেছেন তিনি ব্যবস্থা নিয়েছেন। আমরা চাইছি আমাদের দলের মুখ্যমন্ত্রী এই রাজ্যে সুশাসন প্রতিষ্ঠা করবেন’।
মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী এদিন নবান্ন থেকে বলেছেন, ‘প্রাথমিকভাবে আমরা মনে করি, এই তদন্তগুলো করতে গেলে যাদের বিরুদ্ধে অভিযোগ পুলিশ আধিকারিক, তাদেরকে সাসপেনশনে রেখে, তদন্ত করা উচিত। নইলে তদন্ত কখনও স্বচ্ছ হতে পারে না’। যেমন কথা, তেমন কাজ। প্রতিশ্রুতি ছিল, ক্ষমতায় এলেই খুলবে আর জি কর ফাইল।
আর জি কর কাণ্ড সামনে আসার পর পদে পদে পুলিশের বিরুদ্ধে অভিযোগ তুলেছিলেন নিহত চিকিৎসকের মা-বাবা।
অভয়ার বাবা-মা-র অভিযোগ ছিল যে, তাঁদের বাড়িতে একজন IPS অফিসার টাকা দেওয়ার চেষ্টা করেন। তাঁদের অভিযোগ ছিল যে তিনি হলেন, কলকাতা পুলিশের তৎকালীন DC নর্থ। দ্বিতীয়ত, অভয়ার বাবা-মায়ের অভিযোগ ছিল যে, ঘটনার দিন দীর্ঘক্ষণ তাঁদের মেয়ের মৃতদেহ তাঁদের দেখতে দেওয়া হয়নি। তৃতীয়ত, PO অর্থাৎ ঘটনাস্থল ঠিকভাবে সংরক্ষণ করা হয়নি এবং সাংবাদিক বৈঠকে পুলিশের তরফে যে তথ্য দেওয়া হয়েছিল তা ঠিক নয়।
(Feed Source: abplive.com)
