‘মাটি খুঁড়ে অপরাধীদের বের করবেন’, RG Kar কাণ্ডে মুখ্যমন্ত্রীর সিদ্ধান্তে আশ্বস্ত অভয়ার বাবা, আর
কলকাতা: আর.জি কর-কাণ্ডে এবার স্ক্যানারে পুলিশের ভূমিকা। সাসপেন্ড করা হল তিন IPS অফিসারকে। তাঁরা হলেন তৎকালীন কলকাতা পুলিশের CP বিনীত গোয়েল, কলকাতা পুলিশের তৎকালীন DC সেন্ট্রাল ইন্দিরা মুখোপাধ্যায় এবং কলকাতা পুলিশের তৎকালীন DC নর্থ অভিষেক গুপ্ত। শুভেন্দু অধিকারীর এই সিদ্ধান্তে আশ্বস্ত অভয়ার পরিবার। অভয়ার বাবা শেখর দেবনাথ, ‘শুভেন্দু অধিকারী আগে বলেছিলেন যে ক্ষমতায় এলে অভয়া কাণ্ডে কমিশন গঠন করবেন এবং আর জি করের বিচার উনি দেবেনই। মাটি খুঁড়ে অপরাধীদের বের করবেন। পুলিশ অফিসাররা যারা গাফিলতি করেছেন তিনি ব্যবস্থা নিয়েছেন।…



