Mosquito and Insect Repellent: মশার কামড়ে নাজেহাল, পোকামাকড়ে গিজগিজ করছে ঘর, লাগবে না ব্লিচিং-ফিনাইল, ঘরে লাগান এই গাছগুলি

Mosquito and Insect Repellent: মশার কামড়ে নাজেহাল, পোকামাকড়ে গিজগিজ করছে ঘর, লাগবে না ব্লিচিং-ফিনাইল, ঘরে লাগান এই গাছগুলি

Mosquito and Insect Repellent: বাড়িতে লাগান এই গাছ, দূরে থাকবে মশা ও পোকামাকড়

আয়ুর্বেদ বিশেষজ্ঞ সুজয় দাস জানান, তুলসী গাছও ঘরের জন্য অত্যন্ত উপকারী। তুলসীর তীক্ষ্ণ গন্ধ অনেক পোকামাকড় দূরে রাখে। তাই বাড়ির সামনে বা বারান্দায় তুলসী গাছ রাখলে উপকার পাওয়া যায়। পাশাপাশি এই গাছ ভেষজ উপাদান হিসেবেও বহুল ব্যবহৃত।

পুদিনা গাছের সুগন্ধ যেমন মানুষের কাছে সতেজ অনুভূতি দেয়, তেমনই পোকামাকড়ের কাছে তা অপছন্দের। তাই বাড়িতে পুদিনা গাছ রাখলে মশার উপদ্রব অনেকটাই কমানো সম্ভব। এছাড়াও রান্না ও পানীয় তৈরিতেও পুদিনার ব্যবহার রয়েছে।

এসব গাছ শুধু পরিবেশকে সবুজ ও সুন্দর করে তোলে না, পাশাপাশি ঘরের বাতাসও রাখে সতেজ। বিশেষজ্ঞদের মতে, কিছু গাছের তীব্র বা বিশেষ ধরনের গন্ধ মশা ও পোকামাকড় সহ্য করতে পারে না। ফলে বাড়ির উঠোন, বারান্দা বা ছাদে এই গাছ লাগালে মিলতে পারে উপকার।

লেমনগ্রাস গাছও মশা তাড়াতে বেশ কার্যকর। এই গাছের গন্ধ খুবই সুন্দর হলেও মশা সহজে এর আশপাশে আসে না। তাই বাড়ির চারপাশে বা টবে লেমনগ্রাস লাগালে একদিকে যেমন সৌন্দর্য বাড়ে, অন্যদিকে প্রাকৃতিকভাবেই কমে পোকামাকড়ের সমস্যা।

বাড়ির আশপাশে মশা, মাছি ও বিভিন্ন পোকামাকড়ের উপদ্রব এখন অনেকেরই নিত্য সমস্যা। অনেকেই এই সমস্যা থেকে মুক্তি পেতে বিভিন্ন রাসায়নিক স্প্রে বা কয়েল ব্যবহার করেন। তবে কিছু ভেষজ গাছ রয়েছে, যেগুলো বাড়িতে লাগালে প্রাকৃতিকভাবেই কমতে পারে মশা ও পোকামাকড়ের উপদ্রব।

এই তালিকায় অন্যতম হলো নিম গাছ। আয়ুর্বেদে নিমের বিশেষ গুরুত্ব রয়েছে। নিম পাতার তিক্ত গন্ধ মশা, মাছি ও নানা ধরনের পোকামাকড় দূরে রাখতে সাহায্য করে। পাশাপাশি সাপ ও বিছে জাতীয় প্রাণীকেও দূরে রাখতে নিম গাছ কার্যকর বলে মনে করা হয়।

(Feed Source: news18.com)