3rd language in CBSE: নবম এবং দশম শ্রেণীর পাঠ্যসূচিতে তৃতীয় ভাষা বাধ্যতামূলক করছে সেন্ট্রাল CBSE। ১৫ মে নির্দেশিকা জারি করা হয় সেই বিষয়ে জানানো হয়। দুটি দেশি ভাষার সঙ্গে একটি বিদেশি ভাষা নিতে পারবে পড়ুয়ারা।
নয়াদিল্লি: নবম এবং দশম শ্রেণীর পাঠ্যসূচিতে তিন ভাষা বাধ্যতামূলক করছে সেন্ট্রাল বোর্ড ফর সেকেন্ডারি এডুকেশন। ২০২৬-২৭ শিক্ষাবর্ষ থেকেই এই নির্দেশ কার্যকর করার নির্দেশ দেওয়া হয়েছে। ১৫ মে, অর্থাৎ শুক্রবার একটি নির্দেশিকা জারি করা হয় সেই বিষয়ে জানানো হয়। ন্যাশনাল এডুকেশনাল পলিসির সঙ্গে সামঞ্জস্য রেখে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
ওই নির্দেশিকা অনুযায়ী আগামী শিক্ষাবর্ষ থেকে তিনটি ভাষায় পড়াশোনা বাধ্য়তামূলক করা হচ্ছে নবম এবং দশম শ্রেণীর জন্য। যার মধ্যে অন্তত দুটি ভাষা ভারতীয় হতে হবে। নির্দেশিকায় বলা হয়েছে দু’টি দেশীয় ভাষা পড়লে, ইংরেজির পাশাপাশি আরও একটি বিদেশি ভাষা পড়তে পারবে পড়ুয়ারা। সেটি চতুর্থ ভাষা হিসাবে পড়া যাবে। ভারতীয় ভাষার মধ্যে রয়েছে বাংলা, তামিল, তেলুগু, মালয়ালম, কন্নড়, গুজরাতি। ইংরেজিকে বিদেশি ভাষার বিভাগেই রাখা হয়েছে।
CBSE জানিয়েছে NCERT-র পাঠ্যসূচি খতিয়ে দেখে তিনটি ভাষা রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। নতুন নিয়ম অনুযায়ী, কোন পড়ুয়া যদি কোনও বিদেশি ভাষা নিয়ে পড়াশোনা করতে চায় তা হলে, সেই ভাষা নিতেই পারে, তবে বাকি দুই ভাষা অবশ্যই ভারতীয় ভাষা হতে হবে। তবে চতুর্থ ভাষা হিসাবেও কোনও বিদেশি ভাষা নেওয়া যাবে।
সিবিএসই তাদের অনুমোদিত সব স্কুলকেই নতুন পাঠ্যক্রম অনুসরণ করতে বলেছে। ওই নির্দেশিকায় বলা হয়েছে, যত দিন না নবম শ্রেণীর তৃতীয় ভাষার নতুন বই প্রকাশিত হচ্ছে, ষষ্ঠ শ্রেণীর ওই ভাষার বই পড়তে হবে। আগামী ১৫ জুনের মধ্যে এই নিয়ে আরও বিস্তারিত নির্দেশিকা জানা যাবে। সেই সঙ্গে CBSE আরও জানিয়েছে ষষ্ঠ শ্রেণীর তৃতীয় ভাষার সব বই ১ জুলাইয়ের মধ্যে প্রকাশিত হবে ১৯টি ভাষার।
(Feed Source: news18.com)