Bandi Sanjay: পকসো মামলায় অভিযুক্ত ছেলে, নিজেই পুলিশের হাতে তুলে দিলেন কেন্দ্রীয় মন্ত্রী!

Bandi Sanjay: পকসো মামলায় অভিযুক্ত ছেলে, নিজেই পুলিশের হাতে তুলে দিলেন কেন্দ্রীয় মন্ত্রী!

এই ঘটনা সামনে আসার পরই ভগীরথের বিরুদ্ধে হায়দ্রাবাদ সহ তেলঙ্গানার বিভিন্ন জায়গায় বিক্ষোভ শুরু হয়৷ তেলঙ্গনা হাইকোর্টও মন্ত্রী পুত্রকে স্বস্তি দিয়ে অন্তর্বর্তী কোনও নির্দেশ দিতে রাজি হয়নি৷

কেন্দ্রীয় মন্ত্রী বান্দি সঞ্জয় (মাঝখানে)৷ ছবি- পিটিআই

পকসো মামলায় অভিযুক্ত নিজের ছেলেকে পুলিশের হাতে তুলে দিলেন কেন্দ্রীয় মন্ত্রী বান্দি সঞ্জয় কুমার৷ ১৭ বছর বয়সি এক নাবালিকার যৌন হেনস্থায় অভিযুক্ত ছিলেন মন্ত্রীর ছেলে বান্দি সাই ভগীরথ৷ তাঁকেই হায়দ্রাবাদ পুলিশের হাতে তুলে দিয়েছেন কেন্দ্রীয় মন্ত্রী৷