LPG Supply: কমল আতঙ্ক, হরমুজ পেরিয়ে গুজরাতের বন্দরে এল LPG বোঝাই বিশাল জাহাজ

LPG Supply: কমল আতঙ্ক, হরমুজ পেরিয়ে গুজরাতের বন্দরে এল LPG বোঝাই বিশাল জাহাজ

LPG Supply: ইরান থেকে হরমুজ পেরিয়ে যে জাহাজটি এসেছে সেটির নাম সিমি। জাহাজটি গত ১৩ মে হরমুজে পেরিয়ে ভারতের অভিমুখে যাত্রা করে

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্য়ুরো: রান্নার গ্যাস নিয়ে আতঙ্কে রয়েছে আমজনতা। হরমুজ প্রণালীতে জাহাজ চলাচলে কড়াকড়িতে ভারত-সহ বহু দেশে তেল ও রান্নার গ্যাস সরবারহ ব্যাহত হচ্ছে। পরিস্থিতি বুঝে প্রধানমন্ত্রী আগেই শুনিয়ে দিয়েছেন গ্যাস, তেল খরচ কম করুন। এর মধ্যেই ভালো খবর হল, ২০,০০০ টন এলপিজি নিয়ে গুজরাতের কান্দালা বন্দরে এসে পৌঁছল একটি জাহাজ। এমনটাই খবর দিচ্ছে সংবাদসংস্থা এএনআই।

কীভাবে ওই বিপুল গ্যাস এল ভারতে? শুক্রবার ইরানের বিদেশমন্ত্রী সৈয়দ আব্বাস আরাগাচির সঙ্গে বৈঠক হল বিদেশমন্ত্রী এস জয়শঙ্করের সঙ্গে। সেখানে ইরানের বিদেশমন্ত্রী জানিয়ে দিয়েছেন, ইরানের বন্ধুরাষ্ট্রগুলো ইরানের উপরে আস্থা রাখতে পারে। তাদের পণ্যের ব্যাপারের তারা ইরানের উপরে আস্থা রাখতে পারে।

সোশ্যাল মিডিয়ায় এক পোস্টে  আরাগাচি লিখেছেন,  ভারতের বিদেশমন্ত্রী এস জয়শঙ্করের ইতিবাচক আলোচনা হয়েছে। আঞ্চলিক পরিস্থিতি নিয়ে কথা হয়েছে। ভারতের কাছে স্পষ্ট করে দিয়েছি ঙরমুজ প্রণালীর নিরাপত্তায় ইরান তার দায়িত্ব পালন করবে। ইরানের বন্ধুরাষ্ট্রগুলি ব্যবসা ও অন্যান্যা বিষয়ে ইরানের উপরে নির্ভর করতে পারে।

ইরান থেকে হরমুজ পেরিয়ে যে জাহাজটি এসেছে সেটির নাম সিমি। জাহাজটি গত ১৩ মে হরমুজে পেরিয়ে ভারতের অভিমুখে যাত্রা করে। গত ১৩ মে এএনআইয়ের এক খবরে জানা গিয়েছিল যে এম ভি সানসাইন নামে এলপিজি বোঝাই একটি জাহাজ হরমুজ প্রণালী পার করে। সেই জাহাজটির নিরাপত্তায় সব ধরনের ব্যবস্থা করা হয়েছে। এটি হল হরমুজ প্রণালী পেরিয়ে আসা ১৫তম এলপিজি বোঝাই জাহাজ যা নিরাপদে হরমুজ প্রণালী পার করে এল। জাহাজটি ভারতে আসার সময় সেটিকে আকাশপথে নিরাপত্তা দিচ্ছে ভারতীয় নৌসেনা। সম্প্রতি ইরানের উপ বিদেশমন্ত্রী কাজেম ঘারবিবাবাদি বলেন, শান্তি প্রতিষ্ঠা হয়ে গেলে হরমুজের সমস্যা মিটে যাবে।

এএনআইকে ঘারিঘাবাদি বলেন, শান্তি প্রতিষ্ঠায় উপযুক্ত আলোচনা আমেরিকা করছে না। শান্তি প্রতিষ্টা হলে হরমুজ প্রণালীর পরিস্থিতি বদলে যাবে। কারও কোনও সমস্যা হবে না। আমরা আন্তর্জতিক আইনের পরিপন্থী কিছু করব না। শান্তি ফিরলে হরমুজ আগের থেকেও অনেক বেশি নিরাপদ হবে।

(Feed Source: zeenews.com)