LPG Supply: কমল আতঙ্ক, হরমুজ পেরিয়ে গুজরাতের বন্দরে এল LPG বোঝাই বিশাল জাহাজ
LPG Supply: ইরান থেকে হরমুজ পেরিয়ে যে জাহাজটি এসেছে সেটির নাম সিমি। জাহাজটি গত ১৩ মে হরমুজে পেরিয়ে ভারতের অভিমুখে যাত্রা করে জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্য়ুরো: রান্নার গ্যাস নিয়ে আতঙ্কে রয়েছে আমজনতা। হরমুজ প্রণালীতে জাহাজ চলাচলে কড়াকড়িতে ভারত-সহ বহু দেশে তেল ও রান্নার গ্যাস সরবারহ ব্যাহত হচ্ছে। পরিস্থিতি বুঝে প্রধানমন্ত্রী আগেই শুনিয়ে দিয়েছেন গ্যাস, তেল খরচ কম করুন। এর মধ্যেই ভালো খবর হল, ২০,০০০ টন এলপিজি নিয়ে গুজরাতের কান্দালা বন্দরে এসে পৌঁছল একটি জাহাজ। এমনটাই খবর দিচ্ছে সংবাদসংস্থা এএনআই।…









