Viral: গায়ের রং খানিক গোলাপি, মাথায় সোনালি চুল৷ নেটপাড়ায় হইচই পড়ে গিয়েছে বাংলাদেশের মহিষটিকে নিয়ে৷ মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে এর অদ্ভুত মিল বলেই দাবি করছেন বেশিরভাগজন৷
Viral: গোলাপি রং, সোনালি চুল…বাংলাদেশের মোষ ট্রাম্প এখন সেলিব্রিটি! দেখুন তো মিল কতটা (Image: X)
ঢাকা: গায়ের রং খানিক গোলাপি, মাথায় সোনালি চুল, নাম ‘ডোনাল্ড ট্রাম্প’৷ ভাইরাল বাংলাদেশের মহিষ৷ ঈদ-উল-আধা-র আগে হইচই পড়ে গিয়েছে বাংলাদেশের এই মহিষটিকে নিয়ে৷ বিশ্বনেতার নামে এই মহিষের নাম রাখার কারণ মহিষটির অদ্ভুত গড়ন৷ মহিষটিকে ঘিরে কৌতূহল তুঙ্গে৷ রীতিমতো সেলফি তুলতে ভিড় জমাচ্ছেন সকলে৷
সংবাদমাধ্যমে প্রকাশিত প্রতিবেদন অনুযায়ী, মহিষটির ভিডিও ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। নেটিজেনদের অনেকেই মহিষটির মাথার সোনালি রঙের লোম এবং মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে তার “অদ্ভুত মিল”-এর কথা উল্লেখ করেছেন। নারায়ণগঞ্জের পাইকপাড়া এলাকার এই মহিষটির ওজন প্রায় ৭০০ কেজি৷ এই অ্যালবিনো মহিষের নাম রাখা হয়েছে “ডোনাল্ড ট্রাম্প”।
খামারের মালিক জিয়াউদ্দিন মৃধা সংবাদমাধ্যমকে জানান, প্রায় ১০ মাস আগে রাজশাহীর একটি গরুর হাট থেকে মহিষটি কেনা হয়েছিল। তিনি বলেন, “মাথার চুল দেখে আমার ছোট ভাই মজা করে এর নাম ডোনাল্ড ট্রাম্প রাখে। ও খুব শান্ত স্বভাবের। সাধারণত অ্যালবিনো মহিষ শান্ত প্রকৃতির হয় এবং উত্যক্ত না করলে আক্রমণাত্মক আচরণ করে না।” জিয়াউদ্দিন আরও জানিয়েছেন, মহিষটি ইতিমধ্যেই বিক্রি হয়ে গিয়েছে।
জিয়াউদ্দিন মৃধার আরও দাবি, দক্ষিণ এশিয়ায় অ্যালবিনো মহিষ খুবই বিরল এবং এরা সাধারণত শান্ত স্বভাবের হয়। ভুট্টা, সয়াবিন ও ভূষির পুষ্টিকর খাবার খাওয়ানোর ফলেই মহিষটির আকার ও স্বাস্থ্য ভালো হয়েছে বলে তিনি জানান।
এক মহিলা বাংলাদেশের সংবাদমাধ্যমকে বলেন, “ফেসবুকে ওর ছবি দেখে মনে হয়েছিল একেবারে ডোনাল্ড ট্রাম্পের মতো। মুখের গঠন এমনকি চুলের স্টাইলও ট্রাম্পের সঙ্গে মিলে যায়।” তবে তিনি এটাও বলেন যে মহিষটি স্বভাবে খুবই “শান্ত ও ভদ্র”। রাসেল নামে এক স্থানীয় বাসিন্দা জানান, ফেসবুকে ভিডিও দেখেই তিনি মহিষটিকে দেখতে এসেছিলেন। তাঁর কথায়, “সত্যিই ট্রাম্পের মতো দেখতে। মুখ আর চুল খুব কাছাকাছি মিলে যায়।”
মিম নামে আর এক বাসিন্দা বলেন, প্রথমে তিনি ভেবেছিলেন তুলনাটা বাড়িয়ে বলা হচ্ছে। কিন্তু সামনে থেকে দেখার পর তাঁর মনে হয়েছে, “সত্যিই ট্রাম্পের মতো দেখতে। নামটা একদম মানিয়ে গিয়েছে।”
(Feed Source: news18.com)