UGC NET 2026: NET দিচ্ছেন? আবেদনের শেষ তারিখ ২০ মে, আবেদনপত্রে ভুল থাকলে সংশোধন ২৪ মে-র মধ্যে

UGC NET 2026: NET দিচ্ছেন? আবেদনের শেষ তারিখ ২০ মে, আবেদনপত্রে ভুল থাকলে সংশোধন ২৪ মে-র মধ্যে

ন্যাশনাল এলিজিবিলিটি টেস্ট (NET)-এর জন্য আবেদন গ্রহণ শুরু করেছে ইউজিসি। জুন সেশনের এই পরীক্ষায় এবার নতুন একটি বিষয় যুক্ত করা হয়েছে। ফলে আগ্রহী প্রার্থীরা এবার থেকে রাশিবিজ্ঞান বা স্ট্যাটিস্টিক্স বিষয়েও নেট পরীক্ষায় অংশগ্রহণের সুযোগ পাবেন।

ন্যাশনাল এলিজিবিলিটি টেস্ট (নেট)-এর আবেদন প্রক্রিয়া শুরু হয়েছে। ইউজিসির তরফে শুরু হয়েছে এই প্রক্রিয়া। ইউজিসি-র তরফে জুন পর্বের পরীক্ষায় যুক্ত হয়েছে নতুন আরও একটি বিষয়। আগ্রহীরা এখন রাশিবিজ্ঞান বা স্ট্যাটিস্টিক্স বিষয়েও নেট দিতে পারবেন পরীক্ষার্থীরা।

এই বিষয়টি যুক্ত হওয়ার পর মোট ৮৬টি বিষয়ে পরীক্ষার বসার সুযোগ রয়েছে। আনুষ্ঠানিক সূচি অনুযায়ী, ইউজিসি নেট জুন ২০২৬-এ আয়োজিত হতে চলেছে দেশজুড়ে। ২২ জুন থেকে ৩০ জুন পর্যন্ত আয়োজিত হবে এই পরীক্ষা। আবেদনপত্র জমা দেওয়ার শেষ দিন ২০ মে। আবেদনপত্রে ভুল থাকলে তা সংশোধনের সময় ২২ মে থেকে ২৪ মে।

পরীক্ষার্থীরা ugcnet.nta.nic.in -এই ওয়েবসাইটে যেতে হবে।সেখানে গিয়ে প্রথমে নতুন রেজিস্ট্রেশন করতে হবে।রেজিস্ট্রেশন প্রক্রিয়া সম্পন্ন হওয়ার পর আবেদনপত্র জমা দিতে হবে।পাশাপাশি নথি এবং আবেদনমূল্য জমা দিতে হবে।শেষে ‘সাবমিট’ করে আবেদন প্রক্রিয়া সম্পন্ন করতে হবে।

UGC NET 2026: NET দিচ্ছেন? আবেদনের শেষ তারিখ ২০ মে, আবেদনপত্রে ভুল থাকলে সংশোধন ২৪ মে-র মধ্যে

এই পরীক্ষায় বসার জন্য আবেদনমূল্য হিসাবে অসংরক্ষিত শ্রেণিভুক্ত, অর্থনৈতিক ভাবে পিছিয়ে পড়া সম্প্রদায়ের জন্য ১,১৫০, অনগ্রসর শ্রেণিভুক্ত ও তফসিলি জাতি, উপজাতি, বিশেষ ভাবে সক্ষমদের জন্য ৬০০ এবং তৃতীয় লিঙ্গের অন্তর্ভুক্ত প্রার্থীদের ৩২৫ টাকা জমা দিতে হবে।

উল্লেখ্য, প্রতি বছরই জুন ও ডিসেম্বর মাসে ইউজিসি নেট আয়োজন করা হয়। পরীক্ষা আয়োজনের দায়িত্বে থাকে জাতীয় পরীক্ষা নিয়ামক সংস্থা (এনটিএ)। এটি ‘জুনিয়র রিসার্চ ফেলোশিপ’ প্রদান এবং দেশের বিভিন্ন কলেজ এবং বিশ্ববিদ্যালয়ে ‘অ্যাসিস্ট্যান্ট প্রফেসর’ নিয়োগের জন্য যোগ্যতা নির্ণায়ক পরীক্ষা।

(Feed Source: news18.com)