Darjeeling Offbeat Tour: গ্রীষ্মের দাবদাহে হাঁসফাঁস? পাহাড়, নদী আর সুরের মেলবন্ধনে অপেক্ষায় অন্য জীবন! ব্যাগ গুছিয়ে বেরিয়ে পড়ুন

Darjeeling Offbeat Tour: গ্রীষ্মের দাবদাহে হাঁসফাঁস? পাহাড়, নদী আর সুরের মেলবন্ধনে অপেক্ষায় অন্য জীবন! ব্যাগ গুছিয়ে বেরিয়ে পড়ুন

Darjeeling Offbeat Tour: গরমের তীব্র দাবদাহ থেকে মুক্তি পেতে পাহাড়ের কোলে ছুটছেন ভ্রমণপ্রেমীরা, আর সেই আবহেই শুরু হতে চলেছে বহু প্রতীক্ষিত ‘Nature Music Carnival 3.0’। প্রকৃতির মনোরম সৌন্দর্য, পাহাড়ি পরিবেশ ও সুরের মায়াবী মেলবন্ধনে এই কার্নিভাল হয়ে উঠতে চলেছে পর্যটকদের অন্যতম আকর্ষণ।

দার্জিলিং, ঋত্বিক ভট্টাচার্য: গরমের দাপটে যখন শহুরে জীবন কার্যত হাঁসফাঁস, তখন একটু স্বস্তির খোঁজে পাহাড়মুখী হচ্ছেন বহু মানুষ। আর ঠিক সেই সময়েই প্রকৃতি, সঙ্গীত ও পাহাড়ি আবহের অনন্য মেলবন্ধন নিয়ে ফিরছে ‘Nature Music Carnival 3.0’।

এই অনুষ্ঠানের জন্য আসন সংখ্যা সীমিত রাখা হয়েছে। যারা অংশ নিতে আগ্রহী, তারা Lone Campers-এর ফেসবুক ও অন্যান্য সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মের মাধ্যমে যোগাযোগ করতে পারবেন। পাশাপাশি বুকিংয়ের জন্য সরাসরি ৮১৪৫০৬০১৬৪ নম্বরেও যোগাযোগ করা যাবে।

শুধু সঙ্গীত নয়, এই কার্নিভালে থাকছে পাহাড়ি পরিবেশে থাকার সুযোগ, মুখরোচক খাবার এবং নতুন মানুষের সঙ্গে পরিচয়ের বিশেষ মুহূর্তও। আয়োজকদের দাবি, এটি শুধুমাত্র একটি অনুষ্ঠান নয়, বরং এমন এক অভিজ্ঞতা যা অংশগ্রহণকারীদের মনে দীর্ঘদিন থেকে যাবে।

এবারের অনুষ্ঠানের অন্যতম আকর্ষণ হিসেবে উপস্থিত থাকবেন তিমির বিশ্বাস। এছাড়াও থাকছেন গৌরব তপাদার এবং অরুনাভ খাশনবীশ। বনফায়ারের আবহে লাইভ মিউজিক, নদীর ধারে আড্ডা এবং খোলা আকাশের নিচে সুরের আসর, সব মিলিয়ে পর্যটকদের জন্য তৈরি হতে চলেছে এক ভিন্ন অভিজ্ঞতা।

আগামী ৫, ৬ ও ৭ জুন ২০২৬, কালিম্পংয়ের এক শান্ত পাহাড়ি গ্রামের নদীর ধারে অনুষ্ঠিত হতে চলেছে এই বিশেষ কার্নিভাল। ২ রাত ৩ দিনের এই আয়োজনে অংশগ্রহণকারীরা শহরের কোলাহল ছেড়ে উপভোগ করতে পারবেন পাহাড়ি হাওয়া, নদীর কলকল শব্দ এবং প্রকৃতির নিবিড় সান্নিধ্য।

(Feed Source: news18.com)