
Lahore street name restoration: লাহোরে কমপক্ষে ন’টি গুরুত্বপূর্ণ রাস্তা, মোড়ের নাম বদলে দিল সরকার।
জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: দেশভাগের আট দশক পর পরিবর্তনের হাওয়া পাকিস্তানে। ইসলামি রাষ্ট্রে কদর বেড়েছে হিন্দু-জৈন নামের! একদা হিন্দু অধ্যুষিত লাহোরে কমপক্ষে ন’টি গুরুত্বপূর্ণ রাস্তা, মোড় ও এলাকার দেশভাগের আগে যে নাম ছিল,সেই নামই ফিরিয়ে আনার সিদ্ধান্ত নিয়েছে পঞ্জাব প্রদেশের সরকার।লাহোরের রাস্তায় এবার হিন্দুত্বের ছোঁয়া
ইসলামপুরা এখন কৃষ্ণনগর
লাহোরে তখন হিন্দুদের সংখ্যাই ছিল বেশি। দেশভাগের আগে লাহোরের একটি এলাকার নাম ছিল কৃষ্ণনগর। পরে ইসলামি পাকিস্তানে নাম বদলে করা হয় ইসলামপুরা। বহু বছর পর ফিরল সেই পুরনো নামই।
বাবরি মসজিদ চক হল ‘জৈন মন্দির চক’
বদলে গিয়েছে লাহোরের একটি গুরুত্বপূর্ণ রাস্তার নাম। লাহোরে একসময়ে জৈন মন্দির ছিল। মন্দির লাগোয়া রাস্তাটির নাম ছিল ‘জৈন মন্দির চক’। এরপর ১৯৯২ সালে ভারতে বাবরি মসজিদ ভাঙা হয়, তখন ক্ষোভের আঁচ ছড়িয়ে পড়ে সীমান্তের ওপারে। ভেঙে ফেলা হয় লাহোরের সেই জৈন মন্দিরটি। এলাকাটি নাম রাখা হয় বাবরি মসজিদ চক। আবার ফিরল জৈন মন্দির চক’ নামটি।
গত দু’মাসে শহরের বেশ কয়েকটি জায়গার অতীত নাম ফিরিয়ে আনা হয়েছে। যেমন,
সুন্নত নগর — সন্ত নগর
মাওলানা জাফর আলি খান চক — লক্ষ্মী চক
মুস্তাফাবাদ — ধর্মপুরা
সির আগা খান চক — ডেভিস রোড
আল্লামা ইকবাল রোড — জেল রোড
ফাতিমা জিন্নাহ রোড — কুইন্স রোড
বাগ-এ-জিন্নাহ — লরেন্স গার্ডেনস
ইসলামপুরা — কৃষাণ নগর
হামিদ নিজামী রোড — টেম্পল স্ট্রিট
নিশতার রোড — ব্র্যান্ডরেথ রোড
রেহমান গলি — রাম গলি
গাজিয়াবাদ — কুমহারপুরা
জিলানি রোড — আউটফল রোড
শাহরাহ-ই-আবদুল হামিদ বিন বাদিস — এমপ্রেস রোড
পাকিস্তানের পাঞ্জাব প্রদেশের অন্তর্গত লাহোর। এই শহরের দেশভাগ-পূর্ব ঐতিহ্যে ফিরিয়ে আনার সিদ্ধান্ত নিয়েছেন পঞ্জাবের মুখ্যমন্ত্রী, নওয়াজ শরিফের মেয়ে মরিয়ম শরিফ। প্রকল্পের নাম, ‘লাহোর হেরিটেজ এরিয়া রিভাইভাল’। সরকারের যুক্তি, ইউরোপের দেশগুলির মতোই পাকিস্তানে ঐতিহ্য সংরক্ষণ করা উচিত। এর ফলে হেরিটেজ ট্যুরিজমের যেমন প্রসার ঘটবে, তেমনি সরকারের কোষাগারের রাজস্ব জমা পড়বে।
(Feed Source: zeenews.com)
