Foreign Language Courses in West Bengal: উচ্চ মাধ্যমিকের পর বিদেশি ভাষা শিখে কেরিয়ারে বাড়তি সুযোগ! রাজ্যে কোথায় কী কী শিখতে পারবেন? রইল বিস্তারিত

Foreign Language Courses in West Bengal: উচ্চ মাধ্যমিকের পর বিদেশি ভাষা শিখে কেরিয়ারে বাড়তি সুযোগ! রাজ্যে কোথায় কী কী শিখতে পারবেন? রইল বিস্তারিত

পশ্চিমবঙ্গের একাধিক বিশ্ববিদ্যালয় ও শিক্ষা প্রতিষ্ঠানে ফরাসি, জাপানি, জার্মান, স্প্যানিশ, কোরিয়ান, রাশিয়ান-সহ নানা বিদেশি ভাষার সার্টিফিকেট, ডিপ্লোমা এবং ডিগ্রি কোর্স করানো হয়। কোথায় কোন ভাষার কোর্স রয়েছে, দেখে নেওয়া যাক এক নজরে।

যাদবপুর বিশ্ববিদ্যালয়

যাদবপুর বিশ্ববিদ্যালয়-এ প্রায় ১১টি বিদেশি ভাষার কোর্স রয়েছে। ফরাসি ও জাপানি ভাষায় ডিপ্লোমা এবং অ্যাডভান্সড ডিপ্লোমা করা যায়। এছাড়াও রাশিয়ান, স্প্যানিশ ও কোরিয়ান ভাষায় ডিপ্লোমা কোর্সের সুযোগ রয়েছে।

কলকাতা বিশ্ববিদ্যালয়কলকাতা বিশ্ববিদ্যালয়-এ আরবি, চাইনিজ, ফরাসি, জার্মান, কোরিয়ান, রাশিয়ান, স্প্যানিশ ও ফারসি-সহ মোট ৯টি বিদেশি ভাষায় স্নাতক, স্নাতকোত্তর এবং পিএইচডি স্তরের পাঠ্যক্রম রয়েছে। পাশাপাশি সার্টিফিকেট ও ডিপ্লোমা কোর্সও করানো হয়।

বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়-এ আরবি, চাইনিজ, ফরাসি, জার্মান, ইটালিয়ান, জাপানি, রাশিয়ান, স্প্যানিশ ও তিব্বতি ভাষায় ডিগ্রি ও সার্টিফিকেট কোর্সের সুযোগ রয়েছে।

বর্ধমান বিশ্ববিদ্যালয়বর্ধমান বিশ্ববিদ্যালয়-এ ফরাসি ও রাশিয়ান ভাষায় সার্টিফিকেট, ডিপ্লোমা এবং অ্যাডভান্সড ডিপ্লোমা কোর্স করানো হয়।

রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়-এর স্কুল অব ল্যাঙ্গুয়েজেস অ্যান্ড কালচারে ফরাসি, জার্মান, ইটালিয়ান, জাপানি, রাশিয়ান, স্প্যানিশ এবং তিব্বতি ভাষা শেখার সুযোগ রয়েছে।

এছাড়াও রামকৃষ্ণ মিশন বিদ্যামন্দিরে বিদেশি ভাষার বিভিন্ন সার্টিফিকেট কোর্স করানো হয়। অনলাইনে জার্মান, ফরাসি, জাপানি ও স্প্যানিশ ভাষার কোর্স করা যায়। মহিলা ও পুরুষ উভয়েই আবেদন করতে পারেন। কোর্স শেষে সার্টিফিকেটও দেওয়া হয়। কলকাতার ম্যাক্স মুলার ভবনে জার্মান ভাষার বিশেষ সার্টিফিকেট কোর্স রয়েছে। অন্যদিক, রামকৃষ্ণ মিশন ইনস্টিটিউড অফ কালচারে আরবি, চাইনিজ, ফরাসি, জার্মান, ইটালিয়ান, জাপানি, রাশিয়ান, স্প্যানিশ, তিব্বতি, পর্তুগিজ, ফারসি, লাতিন ও গ্রিক ভাষার পাঠ দেওয়া হয়।

রাজ্যের বাইরেও বিদেশি ভাষা শিক্ষার জন্য জনপ্রিয় প্রতিষ্ঠান রয়েছে। দিল্লি বিশ্ববিদ্যাবয় এবং জওহরলাল নেহরু বিশ্ববিদ্যালয়ে বিদেশি ভাষা শিক্ষার ক্ষেত্রে দেশের অন্যতম সেরা প্রতিষ্ঠান হিসেবে পরিচিত। দিল্লি বিশ্ববিদ্যালয়ের স্কুল অফ ওপেন লার্নিংয়ে কোরিয়ান, জাপানি, চাইনিজ ও ফরাসি ভাষায় ডিপ্লোমা কোর্স করা যায়।

পাশাপাশি জার্মান, পর্তুগিজ ও ইটালিয়ান ভাষায় অনলাইন ডিপ্লোমার সুযোগও রয়েছে। সাধারণত প্রতি বছর মে মাস নাগাদ আবেদন প্রক্রিয়া শুরু হয় এবং অগস্টের মধ্যে ভর্তি সম্পূর্ণ হয়। বেশিরভাগ প্রতিষ্ঠানই নিজেদের ওয়েবসাইটে ভর্তি সংক্রান্ত বিজ্ঞপ্তি প্রকাশ করে। আগ্রহী পড়ুয়ারা সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের ওয়েবসাইটে নজর রাখলে আবেদন সংক্রান্ত সমস্ত তথ্য জানতে পারবেন।

(Feed Source: news18.com)