Lashkar operative arrested: হামলা করতে ভারতে ঢুকে শ্রীনগরে হেয়ার ট্রান্সপ্ল্যান্ট লস্কর জঙ্গির, তাজ্জব করা ঘটনায় হতবাক দুঁদে গোয়েন্দারা

Lashkar operative arrested: হামলা করতে ভারতে ঢুকে শ্রীনগরে হেয়ার ট্রান্সপ্ল্যান্ট লস্কর জঙ্গির, তাজ্জব করা ঘটনায় হতবাক দুঁদে গোয়েন্দারা

Lashkar operative done hair transplant in Srinagar: তদন্তে উঠে আসে, লস্কর-ই-তইবার সক্রিয় সদস্য জাট ভারতে ঢুকেছিল জম্মু-কাশ্মীরে জঙ্গি হামলা চালানোর পরিকল্পনা নিয়ে। শুরু হয় তাকে জিজ্ঞাসাবাদ। এরপরই তদন্তকারীরা তাঁকে জেরা করে যা জানতে পারেন, তাতে হতবাক হয়ে যান।

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: এসেছিল ভারতে হামলা চালাবে বলে! নাশকতার ছক কষাও হয়ে গিয়েছিল! কিন্তু তারপরই সেই পরিকল্পনা বাতিল হয়ে যায়। শেষে কিনা শ্রীনগরে বসে হেয়ার ট্রান্সপ্ল্যান্ট করায়! অবশেষে ধরা পড়ে পুলিসের জালে। পুরো ঘটনা সামনে আসতেই হতবাক গোয়েন্দারা। এমনই এক সন্দেহভাজন লস্কর-ই-তইবা জঙ্গিকে গ্রেফতার করেছে শ্রীনগর পুলিস। স্বাভাবিকভাবেই এই ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে জম্মু ও কাশ্মীরে।

ধৃতের নাম মহম্মদ উসমান জাট ওরফে “চাইনিজ”। পাকিস্তানের লাহোরের বাসিন্দা। লস্কর-ই-তইবার সক্রিয় সদস্য। চলতি বছরের শুরুতেই শ্রীনগর পুলিস এই মহম্মদ উসমান জাট ওরফে “চাইনিজ”কে আরেক সন্দেহভাজন লস্কর জঙ্গি আবদুল্লাহ ওরফে আবু হুরাইরার সঙ্গে গ্রেফতার করে। তদন্তে উঠে আসে, জাট ভারতে ঢুকেছিল জম্মু ও কাশ্মীরে জঙ্গি হামলা চালানোর পরিকল্পনা নিয়ে। শুরু হয় তাকে জিজ্ঞাসাবাদ।

এরপরই তদন্তকারীরা তাঁকে জেরা করে যা জানতে পারেন, তাতে হতবাক হয়ে যান। এনআইএ অফিসাররা জানিয়েছেন, জিজ্ঞাসাবাদের সময় জাট জানায়, সে কাশ্মীরে এসে সেখানকার বাস্তব পরিস্থিতি দেখার পর নাকি তার মানসিকতার পরিবর্তন হয়। জঙ্গি প্রশিক্ষণ শিবিরে তাকে যা শেখানো হয়েছিল, কাশ্মীর সম্পর্কে যা বলা হয়েছিল, সে এসে দেখে, বাস্তবে কাশ্মীর তার থেকে সম্পূর্ণ আলাদা। মগজধোলাইয়ের সময় যে কাশ্মীরের বর্ণনা তাদের দেওয়া হয়েছিল, আর বাস্তবে কাশ্মীর তার থেকে সম্পূর্ণ আলাদা বলে সে উপলব্ধি করে।

এনআইএ অধিকারিকদের কাছে এরপরই জাট স্বীকার করে যে সে হামলা চালানোর উদ্দেশ্য নিয়ে সীমান্ত পেরিয়ে এলেও, কিছুদিন কাশ্মীরে কাটানোর পর ধীরে ধীরে সেই পরিকল্পনা থেকে সরে আসে। এদিকে সে দীর্ঘদিন ধরেই চুল পড়ার সমস্যায় ভুগছিল। তার ধারণা ছিল যে উন্নত হেয়ার ট্রান্সপ্ল্যান্ট কেবল পশ্চিমী দেশগুলিতেই সম্ভব। কিন্তু শ্রীনগরের পুরনো শহর এলাকায় আরেক অপারেটিভ সাজাদ জারগামের সঙ্গে যখন গোপনে কাজ করছিল, তখন সেখানে একটি স্থানীয় হেয়ার ট্রান্সপ্ল্যান্ট ক্লিনিকের খোঁজ পায় সে। তারপরই সেখানে চিকিৎসা করিয়ে হেয়ার ট্রান্সপ্ল্যান্ট করার সিদ্ধান্ত নেয়।

তদন্তকারীরা জানিয়েছেন, চিকিৎসার সময় এবং তার পরেও উসমান জাট কয়েক মাস শ্রীনগরে ছিল। অস্ত্রোপচারের পর জাট ও আবু হুরাইরা জম্মু হয়ে নেপাল পালিয়ে যায়। সেখানে তারা ভুয়ো পাসপোর্ট ও প্যান কার্ড জোগাড় করে কোনও উপসাগরীয় দেশে পালিয়ে যাওয়ার চেষ্টা করছিল।

(Feed Source: zeenews.com)